নীল রায়। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) সার্ধশতবর্ষ পালনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে দিল্লিতে এক ছাদের তলায় হাজির হলেন মুম্বইয়ের সিনে জগতের তারকারা। শনিবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল চাঁদের হাট। ছিলেন অভিনেতা শাহরুখ খান (Saharukh Khan), আমির খান (Amir Khan), অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, প্রযোজক একতা কাপুর, অশ্বিনী আইয়ার …
আরও পড়ুন »রাজ্যে স্বৈরাতান্ত্রিক সরকার চালাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তৃণমূল সরকার স্বেচ্ছাচারিতা ও স্বৈরতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তৃণমূল কটাক্ষ করে মেদিনীপুরের সাংসদ বলেন, ভোটে মানুষ যোগ্য জবাব দিয়েছে। অথচ তৃণমূলের স্বভাব এখনও বদলাইনি। একই রকম রয়ে গেছে। পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশ হেনস্তার শিকার হয়েছেন, …
আরও পড়ুন »ছাত্রভোট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আস্থা নেই ছাত্র সংগঠনগুলির
নীল রায়। ছাত্রভোট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আস্থা নেই বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলির। শুধুমাত্র চারটি বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র নির্বাচন করাতে চায় শিক্ষা দপ্তর। শুক্রবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। গত তিন বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির …
আরও পড়ুন »ভারতে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিল আইএমএফ
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের আর্থিক মন্দার জেরে ভারতীয় অর্থনীতিও ভেঙে পড়েছে। এই অবস্থায় বিনিয়োগ টানতে ও বেকারত্বের সমস্যা সমাধানের জন্য কিছুদিন আগে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করল আইএমএফ (International Monetary Fund)। আইএমএফের এশিয়া বিভাগের ডিরেক্টর বলেন, ভারতে কর্পোরেট কর …
আরও পড়ুন »আর্থিক সমস্যায় জেরবার, খরচ বাঁচাতে ছুটির দিন বন্ধ থাকবে রাষ্ট্রসঙ্ঘের অফিস
নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা। এই অবস্থায় খরচে রাশ টানতে উদ্যোগী হল রাষ্ট্রসঙ্ঘ। নিউইয়র্কে অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর ছুটির দিন অর্থাৎ শনি ও রবিবার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এদিন রাষ্ট্রসঙ্ঘের তরফে এক টুইট করে জানানো হয়, আর্থিক সমস্যার জন্য নিউইয়র্কের ইউএনএইচকিউ (UNHQ) বিল্ডিং শনি …
আরও পড়ুন »সেনাকে আরও ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সেনার আর্জি মতো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের মতে, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে এই জ্যাকেট গুলি প্রথমে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকা সেনাদের দেওয়া হবে। এমএমপিপি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ২০২০-র মধ্যে এই জ্যাকেটগুলি তৈরির সময়সীমা দেওয়া হয়েছে। সেনাকে আধুনিক …
আরও পড়ুন »২ দিনের পুলিশি হেফাজতে সন্ময়, প্রতিবাদের পথে প্রদেশ কংগ্রেস
নীল রায়। ধৃত প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। শুক্রবার দুপুরে এই কংগ্রেস নেতাকে জেলা আদালতে তোলা হলে বিচারক রিম্পা রায় ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। খারিজ করে দেওয়া হয় সন্ময় বন্দোপাধ্যায়ের জামিনের আবেদন। বৃহস্পতিবার রাতে খড়দহ থানার …
আরও পড়ুন »ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন
ভাস্কর মান্না: ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতে সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার সারা দেশ জুড়ে এই ধর্মঘট পালন করবে ব্যাঙ্ক কর্মীরা। কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত …
আরও পড়ুন »ডিলিট প্রদান নিয়ে সংঘাত রাজ্যপাল-যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
নীল রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও রাজ্যপালের সংঘাত বহাল রইল। এবারের সমাবর্তনে কাদের ডি’লিট-ডিএসসি দেওয়া হবে আর কাদের নয়, তা নিয়ে দ্বন্দ্ব হয় দু’পক্ষের মধ্যে। সূত্রের খবর, কবি শঙ্খ ঘোষ, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় , সি এন আর রাও এবং আইনজীবী সলমন হায়দার-সহ চারজনের নাম প্রস্তাব করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সলমন হায়দারের …
আরও পড়ুন »পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় ‘গ্রেফতার’ সন্ময়, সাফ কথা সুজনের
নিজস্ব সংবাদদাতা: পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় হেনস্থা হতে হচ্ছে সন্ময়কে, বললেন বাম নেতা সুজন চক্রবর্তী। শুক্রবার সুজন বলেন, গ্রেফতারের নামে তিরিশ চল্লিশ জনের একটা বাহিনী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গেল! কেন? কারণ তিনি মমতা ও অভিষেকদের বিরুদ্ধে কথা বলেছেন। সত্যি বলাটাই অপরাধ! এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। প্রসঙ্গত, বর্তমানে …
আরও পড়ুন »সিপিএমের শতবর্ষের অনুষ্ঠানে ‘হট কেকে’র মতো বিক্রি হল মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বই
নীল রায়। সিপিএমের শতবর্ষের অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বিতর্কিত বই বিক্রি হল ‘হট কেকে’র মতো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল ভারতে কমিউনিস্ট পার্টি স্থাপনার শতবর্ষ উদযাপনের আসর। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কোনা থেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সিপিএমের (CPM) কমরেডরা। এসেছিলেন কট্টর সিপিএম …
আরও পড়ুন »নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে খুন হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান
ওয়েব ডেস্ক: লখনউয়ে গুলি করে হত্যা করা হল হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান তথা হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। কমলেশের বাড়ির সামনেই তাঁকে খুন করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা গুরুতর আহত কমলেশ তিওয়ারিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিত্সকরা জানান, তিনি মৃত। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীরা কমলেশের …
আরও পড়ুন »নোবেলজয়ী অভিজিতের ‘ন্যায়’ বর্জন করেছিল দেশ, মনে করিয়ে দিলেন পীযূষ গোয়েল
ওয়েব ডেস্ক: দেশের মানুষ বর্জন করেছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সংস্কারকে, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পীয়ূষ এদিন মহারাষ্ট্রের পুনেতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে মনে করিয়ে দেন, প্রাক লোকসভা ভোট পর্বে অভিজিতের মস্তিষ্ক প্রসূত ‘ন্যায়’কে কংগ্রেস ভোটের প্রচারে তুলে ধরেছিল। কিন্তু এরপরের ইতিহাস সবার জানা। বিজেপি …
আরও পড়ুন »নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি বোবদের নাম প্রস্তাব করলেন রঞ্জন গগৈ
নিজস্ব প্রতিবেদন: নিজের উত্তরসূরি হিসেবে শরদ অরবিন্দ বোবদের (৬৩) নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যকাল শেষ হচ্ছে রঞ্জন গগৈয়ের। ১৮ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিজের উত্তরসূরির …
আরও পড়ুন »অপসারিত অসমের এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা
নীল রায়। অপসারিত হলেন অসমের এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা (Prateek Hazela)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme court) তাঁকে সরানো নির্দেশ দিয়েছে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Ranjan Gagoi) একটি ডিভিশন বেঞ্চ হাজেলার অপসারণের নির্দেশ দিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই মধ্যপ্রদেশে বদলি করা হয়েছে তাঁকে। তবে কেন এই পদক্ষেপ এই বিষয়ে স্পষ্ট কিছু …
আরও পড়ুন »২১-র ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়বে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ
নীল রায়। বাংলা রাজনীতিতে হামেশাই প্রশ্ন উঠছে মমতা বন্দোপাধ্যায়ের পাল্টা বিজেপি শিবিরের মুখ কে? রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), নাকি বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায় (Mukul Roy)! নাকি সংঘ পরিবার থেকে আসা কোনও নতুন মুখ? কে হবেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এমনই সব প্রশ্নের জবাব দিলেন …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news