Breaking News
Home / TRENDING / ২১-র ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়বে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ

২১-র ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়বে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ

নীল রায়।

বাংলা রাজনীতিতে হামেশাই প্রশ্ন উঠছে মমতা বন্দোপাধ্যায়ের পাল্টা বিজেপি শিবিরের মুখ কে? রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), নাকি বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায় (Mukul Roy)! নাকি সংঘ পরিবার থেকে আসা কোনও নতুন মুখ? কে হবেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এমনই সব প্রশ্নের জবাব দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দেশের বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বাংলার রাজনীতি নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বাংলায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। তবে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে সামনে রাখবে না তারা।

বাংলার রাজনীতি নিয়ে প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, “কোনও মুখ থাকবে, না পার্টিকেই সামনে রেখে ভোটে যাওয়া হবে তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। দল কাউকে মুখ করে ভোটে যেতে পারে। আবার তা নাও করতে পারে। এর আগে অন্য রাজ্যে ভোটের ক্ষেত্রেও তাই হয়েছে। সে ক্ষেত্রে ভোটের পর নেতা নির্বাচিত করা হয়েছে”। বাংলা রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর পদ প্রার্থীর নাম ঘোষিত হলে বাংলার বিজেপির (BJP) অভ্যন্তরীণ কলহ প্রকাশ পেতে পারে। সেই আশঙ্কা থেকেই রণনীতি বদল করেছেন অমিত শাহ।

অমিত শাহকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ব্যাপারেও প্রশ্ন করা হয় ওই সাক্ষাৎকারে। আগামী দিন সৌরভ গঙ্গোপাধ্যায় কি বাংলায় বিজেপি-র মুখ হতে পারেন? উত্তরে অমিত শাহ বলেন, “সৌরভের সঙ্গে রাজনৈতিক বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি”। ভবিষ্যতে কি তেমন সম্ভাবনা রয়েছে? জবাবে বিজেপি সভাপতি বলেন, “এখনও পর্যন্ত রাজনৈতিক ব্যাপারে ওঁর সঙ্গে আলোচনা হয়নি। এখনও পর্যন্ত তা করিনি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *