নিজস্ব প্রতিবেদন:
রাজ্যে তৃণমূল সরকার স্বেচ্ছাচারিতা ও স্বৈরতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তৃণমূল কটাক্ষ করে মেদিনীপুরের সাংসদ বলেন, ভোটে মানুষ যোগ্য জবাব দিয়েছে। অথচ তৃণমূলের স্বভাব এখনও বদলাইনি। একই রকম রয়ে গেছে।
পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশ হেনস্তার শিকার হয়েছেন, তার তীব্র নিন্দা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো রাজনীতিকের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটানো হয়েছে তা আগামী দিনে বিজেপি কর্মীদের সঙ্গেও ঘটতে পারে। এমনকি তার সঙ্গে ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
একইসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, গণতন্ত্রের কথা বলে তৃণমূল সরকার। অথচ তারাই বারেবারে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। তিনি উল্লেখ করেন, মেদিনীপুরের বাকাসাতেও পুলিশি অত্যাচারে একাধিক নিদর্শন পাওয়া গিয়েছে। বাকসার মানুষ তৃণমূলকে ভোট না দেওয়ায় তারা এ ধরনের পুলিশি অত্যাচার চালাচ্ছেন। রীতিমত সার্চ লাইট দিয়ে তাদের খোঁজা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া কোচবিহারেও বিজেপি গাঁধী সংকল্প যাত্রা স্থগিত করতে তৎপর হয়েছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news