Breaking News
Home / TRENDING / নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে খুন হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান

নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে খুন হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান

ওয়েব ডেস্ক:

লখনউয়ে গুলি করে হত্যা করা হল হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান তথা হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। কমলেশের বাড়ির সামনেই তাঁকে খুন করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা গুরুতর আহত কমলেশ তিওয়ারিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিত্‍সকরা জানান, তিনি মৃত। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীরা কমলেশের পরিচিত।

সূত্রের খবর, লখনউয়ের খুর্শিদবাঘ এলাকায় বাড়ি কমলেশ তিওয়ারির। নিজের বাড়ির কাছেই কমলেশকে দেখে এগিয়ে আসে আততায়ীরা। তারাও গেরুয়া পোশাকে ছিল। জানা গিয়েছে, প্রথমে নেতার দিকে একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দেয় আততায়ীরা। এরপর সেই প্যাকেট থেকে বন্দুক বের করে এলোপাতারি গুলি চালাতে থাকে কমলেশকে উদ্দেশ্য করে।

উল্লেখ্য, ২০১৭ সালে হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান কমলেশ তিওয়ারি হিন্দু সমাজ নামক নতুন দল গঠন করেন। ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত ছিলেন কমলেশ। যার জেরে জাতীয় সুরক্ষা আইনে জেলেও যেতে হয়েছিল তাঁকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *