নীল রায়।
অপসারিত হলেন অসমের এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা (Prateek Hazela)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme court) তাঁকে সরানো নির্দেশ দিয়েছে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Ranjan Gagoi) একটি ডিভিশন বেঞ্চ হাজেলার অপসারণের নির্দেশ দিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই মধ্যপ্রদেশে বদলি করা হয়েছে তাঁকে। তবে কেন এই পদক্ষেপ এই বিষয়ে স্পষ্ট কিছু বলেনি শীর্ষ আদালত। অসময়ে নায়ক থেকে খলনায়ক হওয়া হাজেলাকে সরানোয় জোর জল্পনা শুরু হয়েছে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যের শাসকদল থেকে শুরু করে নানা সংগঠনগুলি আক্রমণ শানিয়েছে হাজেলাকে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ষড়যন্ত্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদান করেছেন এনআরসি কোঅর্ডিনেটর হাজেলা। অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোওয়াল (Sarbanand Soniwal) ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himant Biswasharma) হাজেলার ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এনআরসি ইস্যুকে নতুন দিশা দেবে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news