Breaking News
Home / রাজনীতি (page 230)

রাজনীতি

শেষ হইয়াও হইল না শেষ, নাটক জিইয়ে রাখলেন পওয়ার

নিজস্ব প্রতিবেদন:   শেষ হইয়েও, হইল না শেষ। মহারাষ্ট্রে ফের নাটক জিইয়ে রাখলেন এনসিপি প্রধান শরদ পওয়ার! শনিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে পওয়ার দাবি করেন, আজ সকালে দেবেন্দ্র ফডণবীস ও ভাইপো অজিত পওয়ারের শপথ গ্রহণের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।  আজ সকালে অজিত পওয়ারের নেতৃত্বে এনসিপির …

আরও পড়ুন »

সংঘাত জিইয়ে রেখে বিধানসভার সংবিধান দিবসে আমন্ত্রণ গ্রহণ রাজ্যপালের

সূর্য সরকার। বিধানসভার অধ্যক্ষ‌ বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বিধানসভায় বিশেষ অধিবেশনের মাধ্যমে পালিত হবে সংবিধান দিবস। সংঘাতের আবহেই সেই সংবিধান দিবস উপস্থিত থাকার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের​ আমন্ত্রণপত্র গিয়েছিল রাজ্যপালের কাছে। বর্তমানে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। রাতেই রাজভবনের তরফে​ বিবৃতি …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক, পওয়ারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন:   রাতারাতি যেন সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার শপথ নেন। মহারাষ্ট্রে নতুন সরকারকে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি নেতারা।   অন্যদিকে, শিবসেনা ও কংগ্রেসের …

আরও পড়ুন »

কেন্দ্রীয় সম্পাদক হয়ে রাজ্যের পর্যবেক্ষক মুকুল, বড় দায়িত্বে জিষ্ণু, রন্তিদেব, বিধান

 দেবক বন্দ্যোপাধ্যায়: ডিসেম্বরের মাঝামাঝি উঠিবে বাজনা বাজি! রাজ্য বিজেপির অন্দরে রদবদলের বাদ্যি প্রস্তুত শুধুমাত্র বেজে ওঠার অপেক্ষা! পুজোর আগেই যে বাজনা বেজে ওঠার কথা ছিল সে বাজনা বাজেনি। তারপর শোনা গেল নভেম্বর বিপ্লবের মাসে মুরলীধরে হবে পরিবর্তন, না তাও হয়নি। সাম্প্রতিকতম আপডেট বড়দিনের মাসেই বড় খবর রাজ্য বিজেপিতে। দিলীপ ঘোষের …

আরও পড়ুন »

“ভাইপোর সিদ্ধান্ত কিছুই জানি না !” মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে টুইট পাওয়ারের

নীল রায়। বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের সরকার গঠন করেছেন ভাইপো অজিত পাওয়ার Ajit Powor)। দেবেন্দ্র ফডনবিসকে (Debendra Fadnabish) মুখ্যমন্ত্রী পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। কিন্তু ভাইপোর এই সিদ্ধান্ত প্রসঙ্গে কিছুই জানেন না বলে টুইট করলেন শরদ পাওয়ার (Sharad Powor)। শনিবার সকালে মহারাষ্ট্র সরকার গঠনের কথা জানাজানি হতেই টুইট করেন এনসিপি …

আরও পড়ুন »

শিবসেনা-কংগ্রেসকে পথে বসিয়ে, এনসিপিকে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন বিজেপির

নীল রায়। এ যেন ওস্তাদের মার ভোর রাতে ! সব হিসেব নিকেশ জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শনিবার ভোরে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডনবীস, সঙ্গে উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Shrad Powor) ভাইপো অজিত পাওয়ার। ২৮ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফলাফল প্রকাশের পর সকলেই ধরে নিয়েছিল মহারাষ্ট্রের মসনদে প্রত্যাবর্তন …

আরও পড়ুন »

মহা নাটকের মহাপর্ব, মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফডণবীস

নিজস্ব প্রতিবেদন:   মহা-নাটকের মহাপর্ব। মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। এছাড়া  উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপির অজিত পওয়ার।    শনিবার মহারাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে বড় চমক সামনে এল। ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির সঙ্গে সরকার গড়ে ফেলল এনসিপি। কংগ্রেস ও শিবসেনার মহাজোট থেকে বেরিয়ে এনসিপির এই অবস্থান চমকে …

আরও পড়ুন »

পার্শ্ব শিক্ষকদের নিয়ে আলোচনায় বসুন, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের

সূর্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের অস্বস্তি বাড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অনশন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার সকালে নিজের টুইটার একাউন্টে পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সরব স্বভাব সিদ্ধ ভঙ্গীমায় সরব হলেন রাজ্যপাল। অনশনের জেরে একজন পার্শ্ব শিক্ষিকার মৃত্যু। সেইসঙ্গে আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সেই নিয়ে …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে জোট সরকারই চূড়ান্ত, আজ হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা!

নিজস্ব প্রতিবেদন:   অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিভ্রান্তির অবসান হল। বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি শিবসেনার সঙ্গে সরকার গঠনের জন্য অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে, আজ শিবসেনা, এনসিপি ও কংগ্রেস নেতাদের মধ্যে একটি বৈঠক হবে এবং তারপরেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।    বৃহস্পতিবার গভীর রাতে শিবসেনা …

আরও পড়ুন »

শিক্ষিকার মৃত্যু সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের অনশন নিয়ে উদাসীন সরকারপক্ষ

নীল রায়। পার্শ্ব শিক্ষকদের (Para Teachers) অনশন ধারণার এক সপ্তাহ পার হয়েছে। তা সত্ত্বেও তাদের দাবি-দাওয়া নিয়ে কোনও হেলদোল নেই সরকার পক্ষের। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বোরাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবতী রাউত মারা যান। একই সঙ্গে বিক্ষোভকারীরা জানিয়েছেন, সন্দেশখালির তাপস বর ব্রেন স্ট্রোক হয়ে এবং মুর্শিদাবাদের আর এক অনশনকারী আব্দুল …

আরও পড়ুন »

আজ কলকাতায় মমতা-হাসিনা বৈঠক

সূর্য সরকার। বছরখানেক পর মমতা-হাসিনা বৈঠক শুক্রবার। ইডেন গার্ডেনে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina। একদিনের সফরে এর ফাঁকেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আজ সন্ধ্যা ছটায় তাজ বেঙ্গল হোটেল এই …

আরও পড়ুন »

বীরভূমে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

নীল রায়। বীরভূমে (Birbhum) খুন হলেন এক বিজেপি কর্মী ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা শ্রীনিধিপুর পঞ্চায়েতের কোনারপুর গ্রামে। এদিন এই এলাকার একটি পুকুর থেকে ওই বিজেপি (BJP) কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মলয় ঘোষ (৩৫)। তিনি পেশায় টোটো চালক ছিলেন বলে পরিবার সূত্রে জানা …

আরও পড়ুন »

রাজ্যপালের অনুষ্ঠান ম্লান করতে বিধানসভার সংবিধান দিবসে আমন্ত্রণ একঝাঁক অতিথিদের

নীল রায়। রাজ্যপালের সাংবিধানিক দিবসের (Constitutional Day) অনুষ্ঠানকে ম্লান করতে একঝাঁক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালিত হবে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন স্পিকার মীরা কুমার (Mira Kumar) , পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন (M K Narayan), প্রাক্তন নির্বাচনী আধিকারিক এস. …

আরও পড়ুন »

প্রয়াত অনশনরত শিক্ষিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুললেন সোমেন মিত্র

নীল রায়। প্রাণ হারালেন অনশনরত শিক্ষিকা ! ক্ষতিপূরণের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)।‌ বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের সদর অফিস বিকাশ ভবনের সামনে অনশনরত পার্শ্ব শিক্ষিকাদের (Para Teachers) একজন মারা যান। মেদিনীপুর বোরাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবতী রাউত মারা যান। এ প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, “অধিকার আদায়ের দাবিতে …

আরও পড়ুন »

রাম জন্মভূমিতে হবে আকাশ ছোঁয়া রামমন্দির, ঝাড়খণ্ডে প্রচারে জানিয়ে দিলেন শাহ

ওয়েব ডেস্ক: রাম জন্মভূমিতে তৈরি হবে আকাশ ছোঁয়া রামমন্দির, জানিয়ে দিলেন বিজেপি সভাপতি। এদিন ঝাড়খণ্ডের মানিকায় নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ। তিনি বলেন, অযোধ্যার জমি বিবাদ মামলা প্রলম্বিত হয়েছে কংগ্রেসের দোষে। ভোট ব্যাঙ্ক বাঁচাতেই কংগ্রেস পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে। নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, দেশের প্রত্যেক নাগরিক চান অযোধ্যায় রামমন্দির …

আরও পড়ুন »

রোজভ্যালি কাণ্ডে এবার গৌতম কুন্ডুর স্ত্রীর ফ্ল্যাটে হানা ইডির

নীল রায় ও সূর্য সরকার: রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে ফের তৎপরতা কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার সকালে ২৫ জন ইডি আধিকারিক ছ’টি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয় ইডি। একটি দল পৌঁছে যায় দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসনে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়েও …

আরও পড়ুন »