নিজস্ব প্রতিবেদন:
নিজের উত্তরসূরি হিসেবে শরদ অরবিন্দ বোবদের (৬৩) নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যকাল শেষ হচ্ছে রঞ্জন গগৈয়ের। ১৮ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিজের উত্তরসূরির নাম আইনমন্ত্রকে পাঠিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি গগৈ। বর্তমানে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি হলেন এস বোবদে। তাই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামই প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি। আইনমন্ত্রক সেই নাম পাঠিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির চূড়ান্ত সিদ্ধান্তের পরই প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে। ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবে বোবদে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এক মাসেরও কম সময় থাকবেন রঞ্জন গগৈ। এই সময়কালের মধ্যেই অযোধ্যা মামলার শুনানি সেরে ফেলতে চান তিনি। সেইমতো এই মামলার রায় দানও শুরু হয়ে গিয়েছে। আর কিছু দিনের মধ্যেই অযোধ্যা মামলার রায় দিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news