Breaking News
Home / TRENDING / সেনাকে আরও ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

সেনাকে আরও ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন:

 

ভারতীয় সেনার আর্জি মতো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের মতে, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে এই জ্যাকেট গুলি প্রথমে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকা সেনাদের দেওয়া হবে। এমএমপিপি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ২০২০-র মধ্যে এই জ্যাকেটগুলি তৈরির সময়সীমা দেওয়া হয়েছে।

 

সেনাকে আধুনিক ও হাল্কা বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার জন্য গত বছরই স্বরাষ্ট্রমন্ত্রক ৬৩৯ কোটি টাকা বরাদ্দ করেন। এ প্রসঙ্গে মেজর জেনারেল অনিল ওবেরয় বলেন, প্রথমে ৩৬ হাজার জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছিল। কেন্দ্রের অনুমতির পরে আরও ৪ হাজার জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছে। এই জ্যাকেটগুলি খুবই আধুনিক মানের শক্ত স্টিল দিয়ে তৈরি। যা গুলিকে প্রতিরোধ করতে সাহায্য করবে। গত বছর ও এ বছর নিয়ে সবমিলিয়ে ১.৮৬ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট পাবে সেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বুলেট প্রুফ জ্যাকেটগুলি ‘মেক ইন ইন্ডিয়া’  প্রকল্পকে আরও ত্বরান্বিত করবে এবং সেনা বাহিনীর আত্মবিশ্বাস বাড়াবে। 

 

দীর্ঘদিন ধরে সেনাবাহিনী বুলেট প্রুফ জ্যাকেট ও আধুনিক অস্ত্র কেন্দ্রের কাছে চেয়ে এসেছে। কিন্তু ইউপিএ সরকার সেনা বাহিনীর সেই আর্জিকে মান্যতা দেয়নি। মোদী সরকার ক্ষমতায় এসেই বেশ কিছু আধুনিক অস্ত্র ও বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছিল সেনাকে। পুলওয়ামা কাণ্ডের পর রায়বেরলিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে আরও বেশি করে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *