Breaking News
Home / TRENDING / ছাত্রভোট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আস্থা নেই ছাত্র সংগঠনগুলির

ছাত্রভোট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আস্থা নেই ছাত্র সংগঠনগুলির

নীল রায়।

ছাত্রভোট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আস্থা নেই বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলির। শুধুমাত্র চারটি বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র নির্বাচন করাতে চায় শিক্ষা দপ্তর। শুক্রবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। গত তিন বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র নির্বাচন। এরই মাঝে আবার রাজ্য সরকার প্রস্তাব করেছে ছাত্র সংসদ নয়, ছাত্র সংসদ কাউন্সিল গঠন করা হোক। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী ছাত্র সংগঠনগুলি। তবে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, “শুধু মাত্র চারটি বিশ্ববিদ্যালয় নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কলেজগুলিতে নির্বাচন হবে।‌” প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর।

তবে শিক্ষামন্ত্রী এমন ঘোষণায় আস্থা নেই ছাত্র পরিষদের (Chatra Parishad) সভাপতি সৌরভ প্রসাদের। তাঁর অভিযোগ, “প্রথমে যে চারটি বিশ্ববিদ্যালয় ভোটের কথা বলা হয়েছিল তাদের অধীনে কোন কলেজ নেই। তাই ছাত্রভোট নিয়ে রাজ্য সরকারের আদৌ কতটা সদিচ্ছা রয়েছে, তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আর ছাত্র সংসদ তুলে দিয়ে যে কাউন্সিল গঠনের কথা বলা হচ্ছে আমরা তা কোনওভাবেই মেনে নেব না।”একই সুরে কথা বলেছেন এসএফআইয়ের (SFI) রাজ্য নেতা সৃজন ভট্টাচার্য । তিনি বলেন, “আমরা চাই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও অবাধ ছাত্র সংসদ নির্বাচন হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে ছাত্র সংসদ তথা পৌর ও পঞ্চায়েত ভোটে যেভাবে সন্ত্রাস চোখে পড়েছে তাতে সরকার গণতান্ত্রিক পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। আগে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণ বন্দোবস্ত করুন শিক্ষামন্ত্রী।” বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) রাজ্য সভাপতি সুবীর হালদারের দাবি, কোনও স্ব-শাসিত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করলে হবে না। লিংডো কমিশনের সুপারিশ মেনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন করার পক্ষে আমরা। আর শিক্ষামন্ত্রী যে ছাত্র কাউন্সিল গঠনের কথা বলছেন! তা তো আখেরে দলতন্ত্র কায়েম করার একটি পন্থা। ছাত্র সংসদ থাকবে ছাত্রদের, তাতে রাজনৈতিক বহিরাগতদের প্রবেশ যাতে না হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।” সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য জানিয়েছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তারা ময়দানে নেমে পড়বেন। তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।

বৃহস্পতিবার বিকাশ ভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ছাত্র নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন তাও ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে দপ্তর। যাদবপুর (Jadavpur), প্রেসিডেন্সি (Presidency), রবীন্দ্রভারতী (Rabindrabharati) ও ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা দপ্তর। শুক্রবার তিনি রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনের কথা জানিয়ে দিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *