Breaking News
Home / TRENDING / সিপিএমের শতবর্ষের অনুষ্ঠানে ‘হট কেকে’র মতো বিক্রি হল মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বই

সিপিএমের শতবর্ষের অনুষ্ঠানে ‘হট কেকে’র মতো বিক্রি হল মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বই

নীল রায়।

সিপিএমের শতবর্ষের অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বিতর্কিত বই বিক্রি হল ‘হট কেকে’র মতো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল ভারতে কমিউনিস্ট পার্টি স্থাপনার শতবর্ষ উদযাপনের আসর। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কোনা থেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সিপিএমের (CPM) কমরেডরা। এসেছিলেন কট্টর সিপিএম সমর্থক তথা বই বিক্রেতা চঞ্চল ঘোষ।

মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙ্গার বাসিন্দার চঞ্চল বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন কমিউনিস্ট ইশতেহার থেকে শুরু করে হরেক রকম মার্কসীয় তত্ত্বের বই। ‘রথ দেখা কলা বেচা’-র উদ্দেশ্যে নেতাজি ইন্ডোরের বাইরের ফুটপাতেই বসেছিল চঞ্চলের অস্থায়ী বইয়ের দোকান। সমস্ত বিয়ের সঙ্গে তাঁর ঝুলিতেই ছিল তৃণমূল (TMC) নেত্রীকে নিয়ে লেখা প্রাক্তন আমলা দীপক ঘোষের লেখা বিতর্কিত বই, ‘আপনার অনুপ্রেরণায় সংকলিত এই প্রশ্নগুলির উত্তর দেবেন কী?’

বিক্রির কয়েক ঘণ্টার মধ্যে নিমিষেই শেষ হয়ে যায় এই বিতর্কিত বইটি। মার্কসীয় তত্ত্ব তথা সিপিএমের সংগঠনিক বই কেনার বদলে সিপিএমের সভায় আগতরা উৎসাহী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর লেখা বিতর্কিত বইটি কিনলেন। দলীয় কমরেডদের এহানে উৎসাহ দেখে বিক্রেতা চঞ্চল ঘোষ বলেন, “দীপক ঘোষের লেখা বইটি মাত্র ৫০ কপি নিয়ে এসেছিলাম। খুব তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গিয়েছে। পরেও অনেক লোক খোঁজ করেছেন। এত চাহিদা জানলে আরো বেশি করে নিয়ে আসতাম।”

প্রসঙ্গত, লোকসভা ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন ব্রিগেডের সমাবেশে এসেছিলেন। সেই সমাবেশে দীপক ঘোষের (Dipak Ghosh) লেখা বইটি বিনামূল্যে বিলি করেছিলেন বিজেপি কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *