Breaking News
Home / রাজনীতি (page 250)

রাজনীতি

বিজয়া দশমী উপলক্ষ্যে রাজ্য দপ্তর থেকে আমজনতাকে মিষ্টিমুখ করালেন বিজেপি কর্মীরা

জয় ঘোষ বিজেপির (BJP) রাজ্য দফতরে বিজয়া দশমী পালন করা হল। বৃহস্পতিবার মুরলী ধর সেন লেনের অফিসে প্রথমেই বিজয়া দশমী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে প্রতীকি মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ন চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় নাড়ু, কমলাভোগ, গজা ও নিমকি। প্রথমপ্রধানমন্ত্রী নরেন্দ্র …

আরও পড়ুন »

শারদোৎসবের আবহেই জোড়া খুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে

নীল রায়। ক্রমেই কী বধ্যভূমি হয়ে উঠছে ব্যারাকপুর (Barackpur) শিল্পাঞ্চল? শারদোৎসবের আবহেই দুজন খুন হয়ে গেলেন ওই এলাকায়। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে খুন হলেন বছর পঞ্চাশের অমরনাথ তেওয়ারি। এদিন রাতের খাওয়া সেরে হাজিনগরের বাসন্তীতলায় নিজের বাড়িতে বসেছিলেন তিনি। তাঁর ছেলে আশু তেওয়ারি ছিলেন ঘরেই। আচমকাই কয়েকজন দুষ্কৃতী …

আরও পড়ুন »

নেত্রীর পুজোর আলোয় কি ঘনিয়ে এল অন্ধকার? হাসতে হাসতে মমতাকে কড়া কথা শোনালেন অমিত

 দেবক বন্দ্যোপাধ্যায়: পুজোর দিনগুলো কেমন কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রতিবারের মতো এবারেও নিয়মের তেমন কোনও অদলবদল হয়নি। প্রতিবারের মতো এবারেও উদ্বোধনের কর্তব্য সেরে বোধনের পর থেকে কিছুটা হলেও নিজের সঙ্গে নিজে সময় কাটিয়েছেন মমতা। তাঁর জীবনে অবকাশ নেই বললেই চলে। রাজনীতি তাঁর রাতদিন সাতদিনের সঙ্গী। আমলা, দলীয় নেতা, অনুগামী, সাংবাদিক …

আরও পড়ুন »

পুজোর চারদিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু ১০৩ জনের

সূর্য সরকার ও নীল রায়। পুজোয় চিকিৎসকের অপ্রতুলতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মারা গেলেন ১০৩ জন। তাই পুজোর আনন্দেও বেদনার সুর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ (North Bengal Medical college) জুড়ে। শারদোৎসবের দিনগুলিতে পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার ছিল না বলেই এমনটা জানা গিয়েছে। সেই কারণেই ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। আর তার জেরে পুজোর চারদিনে …

আরও পড়ুন »

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

প্রসেনজিৎ মাহাতো:   আবারও শিরোনামে উঠে এল মহেন্দ্র সিংহ ধোনির অবসর সংক্রান্ত খবর। ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রবি শাস্ত্রী। বিশ্বকাপের পরই ধোনি অবসর নেবেন বলে অনেকেই ধারণা করেছিলেন। ধোনি তাদের ভুল প্রমাণ করেছেন। ধোনি কবে অবসর নেবেন? কী বলছেন শাস্ত্রী? বলেন, ‘বিশ্বকাপের পর অনেকটা সময় কেটে গিয়েছে। …

আরও পড়ুন »

নদিয়ায় নিহত কর্মীর বাড়িতে গিয়ে মুকুলের হুংকার, “তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গিয়েছে।”

নীল রায়। নদিয়া নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। বিজয়া দশমীর পরদিন বুধবার দুপুরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) সঙ্গে নিয়ে চাপড়া বিধানসভা এলাকার সুটিয়া যান তিনি। ঘটনা প্রকাশ গত রবিবার সুটিয়া এলাকার একটি মাঠ থেকে সক্রিয় বিজেপি (BJP) কর্মী আহমেদ শেখের রক্তাক্ত দেহ …

আরও পড়ুন »

এবার পুজোর কার্নিভালের থিম “রাঙা মাটির দেশে”

সূর্য সরকার। পুজোর কার্নিভালে এবারেও থিমের ছোঁয়া। রেড রোড জুড়ে ‘রাঙা মাটির দেশ’ থিমের ওপরে বসবে কার্নিভালের আসর। সূত্রের খবর, রাঙামাটির জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলে কার্নিভালের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার হবে এই কার্নিভাল। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের খবর, এ বছর শহরের ৭৯টি এবং …

আরও পড়ুন »

কাঁচরাপাড়ায় খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

নীল রায়। দশমীর দিন গভীর রাতে কাঁচরাপাড়া এলাকায় খুন হলেন একজন তৃণমূল কর্মী। নিহতের নাম রাজু কুরমী (৩৮)। তৃণমূলের (TMC) অভিযোগ এই খুনের সঙ্গে জড়িত বিজেপি। তাদের দাবি, নিহত রাজু তাঁদের দলের কর্মী ছিলেন। অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজ বিরোধী পিন্টু শর্মা তাঁকে গুলি কুরে খুন করেছে। যদিও বিজেপি (BJP) তাদের …

আরও পড়ুন »

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় চাঞ্চল্য

নীল রায়। মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জের একই পরিবারের তিনজন সদস্য খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মঙ্গলবার জিয়াগঞ্জ থানার কানাইগঞ্জ লেবুবাগান এলাকায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রশাসন এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় প্রকাশ, দশমীর দিন বেলা ১২টা নাগাদ তিনজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম প্রকাশ পাল (শিক্ষক-৩৫), …

আরও পড়ুন »

বিজয়ার বিষাদেই আগামী বছরের কাউন্টডাউন শুরু, ২০২০ সালের ২৩-২৬ অক্টোবর পুজোর নির্ঘণ্ট

নীল রায়। প্রতীক্ষা আর বারো মাসের! বিজয়া দশমীর পূণ্যলগ্নে দেবী পাড়ি দিয়েছেন কৈলাসের পথে। তাই বিজয়ার বিষাদের সঙ্গেই বাঙালি আবারও কাউন্টডাউন শুরু করেছে আগামী বছরের। এবার অপেক্ষাটা যেন একটু বেশি সময়ের। কারণ আর আগামী বছর আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠবে না আলোক মঞ্জরী। আগামী বছর কার্তিক মাসেই হবে দেবীর বোধন। …

আরও পড়ুন »

নবমীর রাতে পাঁশকুড়ায় গুলি করে খুন তৃণমূল নেতাকে

নীল রায়। অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলায় গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে। সোমবার পাঁশকুড়ায় নবমীর রাতে “পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ” থেকে গুলি করে খুন করা হল ওই তৃণমূল নেতাকে। এদিন রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া (Panshkura) থানার মাইশোরা এলাকায়। অভিযোগ, পাঁশকুড়া ব্লক তৃণমূলের …

আরও পড়ুন »

মুকুল রায়ের নির্দেশেই আইপিএস মির্জাকে টাকা দিয়েছিলাম : ম্যাথু

সূর্য সরকার। মুকুল রায় কোনও টাকা না নিলেও, তাঁর নির্দেশেই আইপিএস এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলাম। সোমবার নবমীর দিন কলকাতায় পৌঁছে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন নারদ মিডিয়ার কর্ণধার ম্যাথু স্যামুয়েল (Matthew Samuel)। শুধুমাত্র মুকুল রায় কিংবা আইপিএস এসএমএইচ মির্জা নন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) বিরুদ্ধেও চাঞ্চল্যকর মন্তব্য করেন …

আরও পড়ুন »

অষ্টমীর অঞ্জলি দিয়ে মুসলিম মৌলবাদীদের ফতেয়ার মুখে নুসরাত

নীল রায়। দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিয়ে এবার মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়লেন অভিনেত্রী তথা বসিরহাটে (Basirhat) তৃণমূল সাংসদ নুসরাত জাহান। রবিবার মহাষ্টমীর দিন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) সুরুচি সংঘের পুজোয় গিয়ে নুসরাত ও তাঁর স্বামী নিখিল জৈন পুষ্পাঞ্জলী দেন। সোমবার নবমীর দিন তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ইতেহাদ-উলেমা-ই-হিন্দ নামের একটি …

আরও পড়ুন »

ফেসবুকে খাদ্যমন্ত্রীকে চোর বলে হাবরায় গ্রেপ্তার যুবক

নীল রায়। ফেসবুক পোস্টে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘চোর’ বলায় হাবড়া থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার জেলার হাবড়ার বাউগাছি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রামপ্রসাদ দাস ওরফে রাহুল দাস। তাঁর বাড়ি রাজবল্লভপুর এলাকায়। ধৃতকে রবিবার বারাসত জেলা আদালতে …

আরও পড়ুন »

মহিষাসুরের জন্ম, নাম ও মহিষ রূপের কারণ কি? জানতে পড়ুন পুরাণ কাহিনি।

পার্থসারথি পাণ্ডা:   দনু হলেন দক্ষের এক কন্যা, ঋষি কাশ্যপের স্ত্রী। তিনি চল্লিশটি পুত্রসন্তানের জন্ম দেন, তাদের বলা হয়, দানব বা দৈত্য। এরকমই তাঁর দুই পুত্র হলেন, রম্ভ ও করম্ভ। দুই ভাই, দুজনেই দুজনের ভারি ন্যাওটা। দুজনেরই ছেলেপুলে হয়নি। ওমা, বিয়েই হয়নি মূলে, ছেলেপুলে হবে কোত্থেকে! তবু তাঁরা ঠিক করলেন …

আরও পড়ুন »

সুরুচি সংঘে মহাষ্টমীর অঞ্জলি দিলেন নিখিল-নুসরাত

নীল রায়। বিয়ের পর প্রথম পুজো প্রতিটি বাঙালি মেয়ের কাছেই ‘স্পেশাল’! তার ব্যতিক্রম ঘটল না বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের (Nusrat Kahan) ক্ষেত্রে। রবিবার মহাষ্টমীর দিন সকাল সকাল স্বামী নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে সুরুচি সংঘের মণ্ডপে আসেন তিনি। হিন্দু রীতি নীতি মেনে দম্পতি অঞ্জলি দেন দেবী দুর্গার …

আরও পড়ুন »