Breaking News
Home / TRENDING / পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় ‘গ্রেফতার’ সন্ময়, সাফ কথা সুজনের

পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় ‘গ্রেফতার’ সন্ময়, সাফ কথা সুজনের

নিজস্ব সংবাদদাতা:

পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় হেনস্থা হতে হচ্ছে সন্ময়কে, বললেন বাম নেতা সুজন চক্রবর্তী। শুক্রবার সুজন বলেন, গ্রেফতারের নামে তিরিশ চল্লিশ জনের একটা বাহিনী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গেল! কেন? কারণ তিনি মমতা ও অভিষেকদের বিরুদ্ধে কথা বলেছেন। সত্যি বলাটাই অপরাধ! এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর।

প্রসঙ্গত, বর্তমানে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাশপাশি তাঁর সাংবাদিক পরিচয়ও রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে গতকালই ‘গ্রেফতার’ করা হয় তাঁকে। সন্ময়ের কণ্ঠস্বরকে যেভাবে স্তব্ধ করা হয়েছে তার কড়া সমালোচনা করেন সুজন। সিপিএম নেতার অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে সন্ময়কে। গ্রেফতারের পরেও কাগজ দেখাতে পারছে না পুলিশ।

সিপিএম নেতার সোজাসাপটা কথা, পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখে খোলার দোষেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাওয়া হল। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লেখা তাঁর অপরাধ হয়ে গেছে! সুজন এদিন আরও  বলেন, যে প্রশাসন রাজীব কুমারকে খুঁজে পায় না তারা একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করে কোন মুখে! সুজনের অভিযোগ, বাম আমলের মন্ত্রী বাদল চৌধুরী ও সাংসদ নারায়ণ করকে এভাবেই হেনস্থা করা হচ্ছে।

শুক্রবার নিজের প্রতিক্রিয়ায় সুজন চক্রবর্তী জানিয়ে দেন, ত্রিপুরায় যেভাবে মানুষের মুখ বন্ধ করছে বিপ্লব দেব, পশ্চিমবঙ্গে সেই কাজই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই সমান ফ্যাসিস্ট মানসিকতার। বিরোধী স্বরকে খুন করাই এদের নীতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *