Breaking News
Home / TRENDING / আর্থিক সমস্যায় জেরবার, খরচ বাঁচাতে ছুটির দিন বন্ধ থাকবে রাষ্ট্রসঙ্ঘের অফিস

আর্থিক সমস্যায় জেরবার, খরচ বাঁচাতে ছুটির দিন বন্ধ থাকবে রাষ্ট্রসঙ্ঘের অফিস

নিজস্ব প্রতিবেদন:

 

সারা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা। এই অবস্থায় খরচে রাশ টানতে উদ্যোগী হল রাষ্ট্রসঙ্ঘ। নিউইয়র্কে অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর ছুটির দিন অর্থাৎ শনি ও রবিবার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এদিন রাষ্ট্রসঙ্ঘের তরফে এক টুইট করে জানানো হয়, আর্থিক সমস্যার জন্য নিউইয়র্কের ইউএনএইচকিউ (UNHQ) বিল্ডিং শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই টুইটে প্রশ্ন রাখা হয়েছে, এই বছর রাষ্ট্রসঙ্ঘের বাজেটে আপনার দেশ কি অংশগ্রহণ করবে?

 

সংবাদসংস্থা সূত্রে খবর, গত সপ্তাহে বিদ্যুতের খরচ বাঁচাতে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে এসি ও লিফট বন্ধ রাখা হয়েছিল। এমনকি সেখানকার কর্মচারীদেরও বেতন বন্ধের উপক্রম হয়েছে। ফলে প্রায় ৩৭ হাজার কর্মচারীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেরিও গুতারেস দফতরের কর্মচারীদের বলেন, রাষ্ট্রসঙ্ঘ গত এক দশক ধরে আর্থিক সমস্যায় ভুগছে। এখন তা আরও প্রবল হয়েছে। আশাকরি সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে।

 

রাষ্ট্রসঙ্ঘের ৩৪টি দেশের মধ্যে ভারতও রয়েছে। তবে ভারত বাজেটের সময় প্রত্যেক বছরই অনুদান দিয়ে থাকে। এ বছর ৩১ জানুয়ারি রাষ্ট্রসঙ্ঘে ২৩.২৫ মিলিয়ন ডলার (১৬৫ কোটি টাকা) অনুদান দিয়েছে ভারত। এছাড়া আরও ৩৩টি দেশ তাদের বকেয়া অর্থ রাষ্ট্রসঙ্ঘে পাঠিয়েছে। তবে রাষ্ট্রসঙ্ঘের বাইরে রয়েছে আরও ৯৫ টি অতিরিক্ত দেশ। এবার তারা যদি এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে এই সমস্যা কিছুটা হলেও সমাধান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *