Breaking News
Home / TRENDING / নোবেলজয়ী অভিজিতের ‘ন্যায়’ বর্জন করেছিল দেশ, মনে করিয়ে দিলেন পীযূষ গোয়েল

নোবেলজয়ী অভিজিতের ‘ন্যায়’ বর্জন করেছিল দেশ, মনে করিয়ে দিলেন পীযূষ গোয়েল

ওয়েব ডেস্ক:

দেশের মানুষ বর্জন করেছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সংস্কারকে, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

পীয়ূষ এদিন মহারাষ্ট্রের পুনেতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে মনে করিয়ে দেন, প্রাক লোকসভা ভোট পর্বে অভিজিতের মস্তিষ্ক প্রসূত ‘ন্যায়’কে কংগ্রেস ভোটের প্রচারে তুলে ধরেছিল। কিন্তু এরপরের ইতিহাস সবার জানা। বিজেপি একাই তিনশোর বেশি আসন জেতে। এনডিএ জোট পায় প্রায় সাড়ে তিনশো আসন। বিপুল সমর্থনে জিতে দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র দামোদর দাস মোদী। এদিন বিস্তারিত ব্যাখা না দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বুঝিয়ে দিতে চাইলেন যে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যতোই নোবেলের মতোই সম্মাননীয় পুরস্কার জিতুন, বাস্তবে ভারতের সাধারণ জনতা কিন্তু তাঁর আর্থিক সংস্কার প্রকল্পকে (ন্যায়) গ্রহণ করেনি।

প্রসঙ্গত, বিগত সময়েও এই ভারতীয় অর্থনীতিবিদ মোদী সরকারের আর্থিক নীতিকে পছন্দ করেননি। ডিমানিটাইসেসনের বিরোধিতা করেন। এছাড়াও অন্য ১০৮ জন অর্থনীতিবিদ ও সমাজ বিজ্ঞানীদের সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিতে সাক্ষর করেন। যেখানে মোদী সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনার পাশাপাশি ছিল কীভাবে দেশের জিডিপি-স্বাস্থ্য ফেরানো যায় তার পরামর্শ। চিঠিটি অবশ্যই লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশে।

উল্লেখ্য, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *