Breaking News
Home / TRENDING / ভারতে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিল আইএমএফ

ভারতে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত দিল আইএমএফ

নিজস্ব প্রতিবেদন:

 

বিশ্বের আর্থিক মন্দার জেরে ভারতীয় অর্থনীতিও ভেঙে পড়েছে। এই অবস্থায় বিনিয়োগ টানতে ও বেকারত্বের সমস্যা সমাধানের জন্য কিছুদিন আগে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের এই  সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করল আইএমএফ (International Monetary Fund)। 

 

আইএমএফের এশিয়া বিভাগের ডিরেক্টর বলেন, ভারতে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত খুবই উল্লেখযোগ্য। এর ফলে আর্থিক বৃদ্ধি হবে। তবর তা ধীর গতিতে। কারণ এই সিদ্ধান্তের ফলাফল একটি দীর্ঘ প্রক্রিয়ার পর পাওয়া যাবে। তিনি আরও বলেন, এ বছর ভারতের জিডিপির বৃদ্ধি ৬.১ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২০২০ সালে এই বৃদ্ধি ৭ শতাংশে পৌঁছাবে। তবে ভারত সরকারকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টরগুলির সমস্যা সমাধান করতে হবে। 

 

আইএমএফ মোদী সরকারের এই নীতির প্রশংসা করলেও, এর সমালোচনা করছেন বিরোধীরা। বিরোধীদের মতে, আর্থিক বিপর্যয়ের সময় কর্পোরেট কর কমানো একটি ভুল পদক্ষেপ। মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে ব্যবসায়ী মহল। গরীব মানুষের এতে কোনো সুরাহা হবে না। অপরদিকে কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্তের ফলে নতুন লগ্নি আসবে। ফলে বিনিয়োগও বাড়বে। শিল্প স্থাপনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে বেকার সমস্যার সমাধান হবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *