Breaking News
Home / রাজনীতি (page 240)

রাজনীতি

রক্তের বিনিময়ে তৃণমূলের রক্তদান শিবিরে মিলল ইলিশ, ইনডাকসন ওভেন

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান শিবির রক্ত দিয়ে মিলল পেল্লাই ইলিশ, সঙ্গে ইনডাকসন ওভেন। পছন্দসই উপহারে কাজও হল। দলে দলে ভিড় জমালো রক্তদাতারা। তবে উপহারে প্রলোভন দেখিয়ে রক্তদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলার খবর পেয়ে মধ্য কলকাতার ওই রক্তদান শিবিরে হানা দেয় স্বাস্থ্য দফতরের কর্মীরা। এদিন কলেজ স্কোয়ারে কলকাতা মেডিক্যাল …

আরও পড়ুন »

জনসমর্থন হারিয়ে বাজে শব্দ মমতার মুখে, ‘শকুনে’র ব্যাখা দিলেন দিলীপ

ওয়েব ডেস্ক: রাজনৈতিক হতাশার কারণেই মুখ্যমন্ত্রী আজেবাজে বলছেন, বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত, বৃহস্পতিবার পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপির নাম না করে ‘শকুন’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আজ এভাবেই মুখ্যমন্ত্রীর বলা ‘শকুন’ শব্দের ব্যাখ্যা দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় …

আরও পড়ুন »

ভাইফোঁটার উপহার ! শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফেরাল নবান্ন

নীল রায়। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে নবান্ন (Nabbana) সূত্রে জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীনই রাজ্য সরকার তাঁর নিরাপত্তা ফিরিয়ে তুলে নিয়েছিল। তিন দফতরের মন্ত্রী ও মেয়রের পদমর্যাদার কথা মাথায় রেখে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা …

আরও পড়ুন »

ভারত সফরে এসে গাঁধীজিকে শ্রদ্ধা জানালেন জার্মানির চ্যান্সেলর মর্কেল

নিজস্ব প্রতিবেদন:   দু’দিনের ভারত সফরে এসে গাঁধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। এদিন রাজঘাটে গাঁধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান তিনি। প্রথম দিন মর্কেলকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে কিছুক্ষণ আলাপচারিতাও হয়। এরপর আজ সকালে রাজঘাট থেকে যাওয়ার পথে দিল্লিতে হায়দ্রাবাদ …

আরও পড়ুন »

ডেঙ্গিতে মৃত্যু পুরসভার কর্মীর, নড়েচড়ে বসল পুরকর্তারা

নিজস্ব প্রতিনিধি:   ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের ইন্সপেক্টর শান্তনু মজুমদারের (৫০)। বৃহস্পতিবার রাতে বাইপাসের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার উদাসীনতার ছবি সামনে এসেছে।   ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পুরসভার অফিসার শান্তনু …

আরও পড়ুন »

তাপমাত্রা কমলেও, রাজ্যে এখনই আসছে না শীত

সূর্য সরকার:   ছট পুজোয় রাজ্যে বৃষ্টি না হওয়ার কথা জানাল আবহাওয়া দফতর। এই কদিন আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। তবে ছট পুজোর পরেই শীতের আমেজ আসতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। সপ্তাহের শুরু অর্থাৎ রবিবারের দিকে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি।    বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর ও ঝাড়গ্রামের …

আরও পড়ুন »

সাতসকালে ভিক্টোরিয়া চত্বরে ‘মর্নিং ওয়াকে’ রাজ্যপাল জগদীপ ধনখড়

সূর্য সরকার। ‘মর্নিং ওয়াক’ করতে শুক্রবার কাকভোরে ভিক্টোরিয়া চত্বরে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এদিকে ভোরবেলায় অপ্রত্যাশিতভাবে হাতের নাগালে রাজ্যপালকে পেয়ে প্রাতঃভ্রমণকারীদের উৎসাহ ছিল চরমে। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, নানা ধরনের গল্পের মধ্যে দিয়ে জনসংযোগ সারেন রাজ্যের সাংবিধানিক প্রধান। নমস্কার প্রতি নমস্কারের মধ্যে দিয়েও সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন …

আরও পড়ুন »

২০২০ সালের পুজোয় সরকারী কর্মচারীদের ছুটি বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নীল রায়। আগামী বছরের পুজোর ছুটির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বড়বাজার (Barabazar) পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়ে দেন, চলতি বছরের দেওয়া পুজোর ছুটির থেকে আগামী বছরের ছুটি বাড়তে চলেছে। জানান আগামী বছর ১৭-৩১ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ …

আরও পড়ুন »

তোলাবাজির অভিযোগ, তবু খড়গপুরে বিজেপির প্রার্থী হতে পারেন দিলীপ ঘনিষ্ঠ প্রেমচাঁদ

ভাস্কর মান্না: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। বিজেপি সূত্রে খবর, খড়গপুর সদরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন তাঁরই ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝা। অপরদিকে করিমপুরে …

আরও পড়ুন »

কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী ধীতশ্রী, খড়গপুরে চিত্তরঞ্জন

নীল রায়। একই দিনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল (TMC) ও বাম শিবির ! আর বৃহস্পতিবার বিধান ভবনে বৈঠকের পর কংগ্রেস (Congress) শিবির থেকে কালিয়াগঞ্জে ধীতশ্রী রায় ও খড়্গপুর সদরে চিত্তরঞ্জন মন্ডলের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হল এআইসিসিতে। বুধবার আরএসপির (RSP) মুখপত্র সংগ্রামী ভবনে বৈঠক করে জোট চূড়ান্ত …

আরও পড়ুন »

ইউরোপীয়ান প্রতিনিধিরা যেদিন এল সেদিনই খুন কেন? কেন্দ্রকে কাঠগড়ায় তুলে প্রশ্ন মমতার

ওয়েব ডেস্ক: এবার আর রাখঢাক না, কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই শ্রমিকদের কফিনবন্দি দেহ ফেরে মুর্শিদাবাদের গ্রামে। কাশ্মীরের কুলগামে কাজে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেয় তাঁদের গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই বিষয়ে আগেই টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ফের গোটা ঘটনায় …

আরও পড়ুন »

করিমপুরে বাম-কংগ্রেস জোটের প্রার্থী সিপিএমের গোলাম রাব্বী

নীল রায়। উপনির্বাচনে যেদিন তিন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। সেদিনই বাম-কংগ্রেস জোটের পক্ষে করিমপুর আসনে নিজেদের প্রার্থীর নাম জানাল সিপিএম (CPM)। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। করিমপুর আসনে সিপিএমের প্রার্থী হলেন গোলাম রাব্বী। বছর চল্লিশের …

আরও পড়ুন »

প্রয়াত ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী

নীল রায়: প্রয়াত হলেন ফালাকাটার তৃণমূল (TMC) বিধায়ক অনিল অধিকারী। বৃহস্পতিবার সকালে কলকাতা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মুম্বাইয়ের হাসপাতালেও চিকিৎসা হয়েছিল। কিন্তু সুফল না মেলায় কলকাতায় ফিরিয়ে আনা হয়েছিল নেতাকে। অসুস্থ থাকায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। …

আরও পড়ুন »

উপনির্বাচনে প্রার্থীদের নাম জানিয়ে দিল তৃণমূল

নীল রায়। রাজ্যের তিন উপ-নির্বাচনে প্রার্থীদের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল সূত্রে জানা গিয়েছে খড়গপুর সদরে তাদের প্রার্থী প্রদীপ সরকার। দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করা হয়েছে খড়গপুর পুরসভার চেয়ারম্যানকে। করিমপুরে প্রার্থী হয়েছেন বিমলেন্দু সিংহ রায়। জাতীয় শিক্ষক হিসেবে পরিচিত তাঁর। কালিয়াগঞ্জ প্রার্থী হলেন …

আরও পড়ুন »

কাশ্মীরে নিহতদের নিথর দেহ পৌঁছাল সাগরদীঘী

নীল রায়। বৃহস্পতিবার ভোরেই বহালনগরে পৌঁছল কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের দেহ। বুধবার রাতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে দমদম বিমানবন্দর  থেকে সাগরদিঘি রওনা হয় দেহগুলি। ভোর রাতে পাঁচ মৃতদেহ পৌঁছানো মাত্রই কান্নার রোল ওঠে এলাকা জুড়ে। আজ দুপুরের পর হবে শেষকৃত্য। গ্রামে দাঁড়িয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ …

আরও পড়ুন »

প্রয়াত হলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত

নীল রায়। প্রয়াত হলেন সিপিআই (CPI) নেতা তথা প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত (Gurudas Dasgupta)। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বামপন্থী শ্রমিক নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শ্রমিক সংগঠনের নেতা হিসেবে রাজনীতিতে উত্থান গুরুদাসের। দীর্ঘ কয়েক …

আরও পড়ুন »