Breaking News
Home / হেড লাইন্স (page 284)

হেড লাইন্স

বনগাঁয় মমতার সভার আগে মুকুলের জনসভায় উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি। মমতার সভার আগে বনগায় নাগরিক সংশোধনী আইনের সমর্থনের প্রচারে ঝড় তুললেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার এক কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো। নাগরিক সংশোধনী আইন এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে এদিন বনগাঁ থেকে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তার আগে এদিন মুকুল রায় এক জনসভা …

আরও পড়ুন »

কলকাতার পৌর ভোটে ৬০-৬৪টি আসেন লড়তে চায় কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি। কলকাতা পৌর নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে চায় কংগ্রেস (Congress)। সেই লড়াইয়ে কমপক্ষে ৬০-৬৪টি আসনের প্রার্থী দিতে চায় তারা। সোমবার সন্ধ্যায় বিধান ভবনে এই সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসেন কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। রাজ্যের সর্বস্তরের নেতারা এ বৈঠকে হাজির ছিলেন। রাজ্যের অন্যান্য পৌরসভার …

আরও পড়ুন »

শিয়রে বাজেট, বিতর্ক এড়াতে রাজ্যপালের জন্য হেলিকপ্টার বরাদ্দ করল নবান্ন

নীল রায়। শিয়রে বাজেট অধিবেশন। তাই রাজ্যপালকে খুশি করতে এবার তাঁর জন্য হেলিকপ্টার (Helicopter) বরাদ্দ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত কয়েক মাসে একাধিক ইস্যুতে সংঘাত হয়েছে রাজভবন-নবান্নের। একসময় সেই সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই হেলিকপ্টারই। রাজ্যপালের ফরাক্কায় একটি কলেজের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজ্য সরকারের …

আরও পড়ুন »

বীরভূমে বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল এক তৃণমূল নেতার হাত

নিজস্ব প্রতিনিধি। বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেল এক তৃণমূল নেতার। সোমবার দুপুর তিনটে নাগাদ বীরভূমের পারুই এলাকায় বোমা বাঁধার সময় ঘটনাটি ঘটে। পারুই এলাকার ল্যাবরেঈশ্বর গ্রামের সম্প্রতি বুথ সভাপতি করা হয় এলাকার দাপট তৃণমূল (TMC) নেতা বাপি শেখকে। এদিন দুপুরে সদাই মীর ও শেখ আশরাফুল‌‌ নামের দুই তৃণমূল কর্মীকে …

আরও পড়ুন »

নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ চলবে, বুঝিয়ে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি। নাগরিক সংশোধনী আইন (CAA), এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ চলবেই, তা আবারও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।‌ সোমবার সন্ধ্যায় আচমকাই তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে আসেন তিনি। সেখানেই তিনি ঘোষণা করে, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির করবেন ছাত্ররা। তারপর আবার দলের অন্য কোনও শাখা …

আরও পড়ুন »

দিল্লির ভোটে প্রচারে নেমে আপ-কে নিশানা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। দিল্লির ভোটে বিজেপির (BJP) প্রতিপক্ষ যে আপ। প্রচারের প্রথম দিনে নেমেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের যে কোনও প্রান্তে বক্তৃতা করতে গেলে তাঁর ক্রমনে উঠে আসে কংগ্রেস নেতৃত্বের নাম। কিন্তু সোমবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে নেবে মোদি সরাসরি নিশানা করেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বাধীন …

আরও পড়ুন »

প্রফেটের বিরুদ্ধে মুখ খুলে পাক কারাগারে ৮ বছরের নরক যন্ত্রণা, পড়ুন আশিয়ার কাহিনী

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান জেলে আট বছর কাটানোর ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আশিয়া বিবি। মুসলিম ধর্মগুরুকে নিয়ে ‘অপ্রীতিকর’ মন্তব্য করার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে। যথেষ্ট সাক্ষ্যপ্রমাণের অভাবে ছাড়া পাওয়ার পরদিনই কানাডায় অজ্ঞাতবাসে চলে যেতে হয় তাঁকে। সেখান থেকে তিনি বলেন তিনি পাকিস্তানের ধর্মান্ধতার বলি ছিলেন।ক্রমাগত নিগ্রীহিত আর নিপীড়িত …

আরও পড়ুন »

উৎপাদনশীলতা বাড়াচ্ছে মোদির ‌‌‌ভারত, সমীক্ষায় প্রকাশ

নিজস্ব প্রতিনিধি। দ্রুত নিজের উৎপাদনশীলতা বাড়াচ্ছে ভারত। গত মাসে দেশের উৎপাদন বিগত আট বছরের থেকে বেশি হয়েছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই স্থিতিশীল জায়গায় পৌঁছে যাবে দেশের অর্থনীতি। একটী সমীক্ষায় দেখা গিয়েছে দেশে যে আর্থিক মন্দা চলছিল তা কাটিয়ে উঠে দ্রুত চাঙ্গা হয়ে ওঠার সম্ভবনা রয়েছে বাজারের। সবথেকে বেশি বৃদ্ধি লক্ষ্য …

আরও পড়ুন »

শারীরিক অবস্থা ভালো নেই সোনিয়া গাঁধীর

নিজস্ব প্রতিনিধি জ্বরের সঙ্গে পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi) । রবিবার সন্ধ্যায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কারণে হাসপাতালে সোমবার ছুটেছে তার পুত্র রাহুল গাঁধী এবং কন্যা প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা। স্যার গঙ্গারাম …

আরও পড়ুন »

মোদির বিয়ে : দিল্লি ভোটের আগে কৈলাশের মন্তব্যে নতুন করে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবাহের বিষয়টি নিয়ে কখনও বিরোধীরা, কখনও মিডিয়া বিভিন্ন মন্তব্য করেছে। অনেকে বলেন, মোদির স্ত্রী যশোদাবেন ছাড়া, তাঁর এবং মোদির সম্পর্ক নিয়ে মাথাব্যথা আছে দেশের অনেকেরই। এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যেও উঠে এল প্রধানমন্ত্রীর বিবাহ প্রসঙ্গ। চিঁড়ে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে …

আরও পড়ুন »

ইমরানের চায়না প্রেম, আল্লার দোহাই দিয়ে ৫০০ পাক ছাত্রকে ফেলে রাখা হয়েছে মৃত্যুপুরীতে

নিজস্ব প্রতিনিধি ‌ গত কয়েকদিন ধরেই ভারত সহ পৃথিবীর সব দেশ চিন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসছে। চিনের ইউহানে পাকিস্তানের প্রায় ৫০০ ছাত্র আটকে পড়েছেন। এঁরা বারবার পাক দূতাবাসে যোগাযোগ করেছেন দেশে ফিরতে চেয়ে। কিন্তু তাঁদের আর্তিতে কান দেয়নি পাক সরকার। উল্টে এক পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ আধিকারক বলেন, …

আরও পড়ুন »

হিন্দু মহাসভার সভাপতির খুনীর ছবি প্রকাশ্যে আনল উত্তরপ্রদেশ পুলিশ

নিজস্ব প্রতিনিধি। লখনউয়ে খুন হওয়া হিন্দু মহাসভার নেতা রঞ্জিত বচ্চনের (Ranjit Bacchan) খুনীর ছবি প্রকাশ্যে আনলো উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার সিসিটিভি ফুটেজ থেকে নিল ডোরাকাটা জ্যাকেট পরা চাদর মুড়ি দেওয়া ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশে আনা হয়েছে। এই ব্যক্তির সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে …

আরও পড়ুন »

আইন নিয়ে খেলছেন নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তরা

নিজস্ব প্রতিনিধি। নির্ভয়া কাণ্ডের (Nibhaya Case) অপরাধীরা আইন নিয়ে খেলছেন। ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে তারা যে বারবার ফাঁসি পিছিয়ে যাচ্ছে।সলিসিটার জেনারেল তুষার মেহতা রবিবার এমনটাই জানালেন দিল্লি হাইকোর্টকে। এদিন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কেতকে বলেন, অভিযুক্ত পবন গুপ্তার ক্ষমাভিক্ষার ঘটনা ইচ্ছে করেই এমনভাবে সাজানো হয় যাতে …

আরও পড়ুন »

আজ দিল্লির ভোটে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। দিল্লি বিধানসভা নির্বাচনে আজ প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার দিল্লির কারকারডুমাতে জনসভা করবেন তিনি। জাতীয় রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই আলোচনা ছিল, দিল্লির ভোটের শেষ মুহূর্তে বিজেপি (BJP) প্রার্থীদের হয়ে প্রচারে নামতে পারেন নরেন্দ্র মোদি। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন দুপুরে এক প্রচার সভায় অংশ নেবেন …

আরও পড়ুন »

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঋষি কাপুর

নিজস্ব প্রতিনিধি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। রবিবার সন্ধ্যায় তাঁকে জরুরী ভিত্তিতে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বান্ধবী আলিয়া ভাটকে নিয়ে দিল্লি পৌঁছে গেছেন ঋষিপুত্র রণবীর কাপুর। তাদের সঙ্গে রয়েছেন ঋষির স্ত্রী নিতু কাপুরও। কিছু দিন আগে আমেরিকা থেকে ক্যান্সারের চিকিৎসা করিয়ে …

আরও পড়ুন »

জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি চলল

নিজস্ব প্রতিনিধি। ফের গুলি চলল দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে। রবিবার রাতে সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে বিক্ষোভ চলছিল সেখানে।রাত সাড়ে ১১টা নাগাদ লাল রঙের একটি স্কুটিতে চেপে সেখানে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটিতে বসেই বেশ কয়েক বার শূন্যে গুলি চালায় তারা। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয়ে চারিদিকে। ঘটনার সময়কার একটি …

আরও পড়ুন »