Breaking News
Home / হেড লাইন্স (page 285)

হেড লাইন্স

নাগরিক সংশোধনী আইনের পক্ষেই শিবসেনা, ‘সামনা’য় জানালেন উদ্ভব ঠাকরে

নিজস্ব প্রতিনিধি। নাগরিকত্ব সংশোধনী (CAA) আইনে আপত্তি নেই তাঁর সরকারের! দলের মুখপত্রে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Udhbbhav Thakrey)। শিবসেনার মুখপত্র সামনাতে মহারাষ্ট্রে জাতীয় নাগরিকপঞ্জী হতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। সামনায় লেখা হয়েছে, “সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার আইন।” সংসদের ভোটাভুটিতেও নাগরিক সংশোধনী বিলের পক্ষে ভোট …

আরও পড়ুন »

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গাঁধী

নিজস্ব প্রতিনিধি। ভাইরাল ফিভার নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। রবিবার সন্ধ্যায় জ্বর ও পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার মধ্যেই কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। এদিন সন্ধ্যা থেকেই রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা হাসপাতালে রয়েছেন …

আরও পড়ুন »

দিলীপ ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের পাটুলি থানায়

নিজস্ব প্রতিনিধি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা রুজু হল। ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তর অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই যাত্রা চলছিল পাটুলি থেকে বাঘাযতীন পর্যন্ত। সেখানে প্রতিবাদ স্বরূপ সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত হাতে …

আরও পড়ুন »

রাজ্য বাজেট নিয়ে আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি। রবিবার দুপুরে রাজভবনে মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ রাজভবনে হয় এই বৈঠক। রাজ্যপাল এবং রাজ্য সরকারের ধারাবাহিক সংঘাত চলছেই। সেই সংঘাতের আবহেই এই বৈঠক হল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিন রাজ্যপালের বাজেট বক্তৃতা …

আরও পড়ুন »

দুষ্কৃতীদের গুলিতে উত্তরপ্রদেশে খুন হলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি

নিজস্ব প্রতিনিধি। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন (Ranjit Bacchan)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজরতগঞ্জের সিটি সেন্টার এলাকায়। প্রতিদিনের মতোই ভাইকে নিয়ে প্রাত:ভ্রমণে বেড়িয়েছিলেন হিন্দু মহাসভার উত্তরপ্রদেশের সভাপতি রঞ্জিত বচ্চন। হজরতগঞ্জের সিটি সেন্টারের কাছে আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। …

আরও পড়ুন »

উদ্বাস্তু ও মতুয়া ভোট ফেরাতে ৪ ফেব্রুয়ারি বনগাঁ যাচ্ছেন মমতা

নীল রায়। আর এক বছর পর এই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। গত লোকসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে উদ্বাস্তু ভোট। উদ্বাস্তু ও মতুয়া ভোট ফেরাতে খোদ উদ্যোগী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর আগামী মঙ্গলবার বনগাঁ লোকসভা এলাকায় একটি বৃহৎ জনসভা করবেন তিনি। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে …

আরও পড়ুন »

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি। আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Examination)। সকাল ১১টা থেকে শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে সাড়ে দশটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এবিষয়ে সতর্ক করা হয়েছে। সকাল ১১টা থেকে গণিত এবং দুপুর ২টো থেকে শুরু হবে পদার্থবিদ্যা …

আরও পড়ুন »

পার্কসার্কাসে সিএএ, এনআরসি বিরোধী ধরনা মঞ্চে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি। শনিবার গভীর রাতে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA), এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলন চলাকালীন পার্কসার্কাসের (Park Circus) ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রতিবাদী প্রৌঢ়া শামিদা খাতুন। বয়স ৫৭। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামিয়া হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেই প্রৌঢ়ার মৃত্যু হয়। এই ঘটনায় …

আরও পড়ুন »

“আমি স্তম্ভিত !” কেন্দ্রীয় বাজেট দেখে বললেন মুখ্যমন্ত্রী

নীল রায়। বাজেটে আমি স্তম্ভিত ! এভাবেই কেন্দ্রীয় বাজেটের পর নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সংসদে এই দশকের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। দু’ঘণ্টা ৪১ মিনিটের বাজেটের পর টুইট করেছেন মমতা। তাতেই স্বল্প কথায় বাজেট প্রসঙ্গে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাঁর …

আরও পড়ুন »

নির্মলার বাজেটে কিছুই নেই ! একমত রাহুল-ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি। দেশের সামনে এখন সবথেকে বড় সমস্যা বেকারত্ব। কিন্তু কর্মসংস্থান তৈরিতে সরকারের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটে দেখা গেল না। শুধু এক কথা বারবার বলে যাওয়া আর গালভরা কথার ফুলঝুড়ি। দীর্ঘতম বাজেট বক্তৃতা। কিন্তু এর থেকে বেশি আর কিছুই নেই এই বাজেটে। শনিবার বাজেট পেশের পর কেন্দ্রীয় সরকারকে একহাত …

আরও পড়ুন »

নির্মলার বাজেটে আশার কিছুই দেখছেন না সোমেন

নীল রায়। নতুন দশকের প্রথম বাজেটে দেশবাসীর জন্য সুখকর কিছু নেই বলেই দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার বাজেটের ভাষণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পর এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন তিনি। সোমেন বলেন, “এই বাজেটে বলা হয়েছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কিন্তু …

আরও পড়ুন »

শাহীনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার, ইঙ্গিত দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। শাহীনবাগে (Shahinbag) আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নরেন্দ্র মোদির সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ (Ravishankar Prasad)। শনিবার সকালে একটি টুইট মারফত এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। টুইটে পাটনা সাহেবের সাংসদ লিখেছেন, “নরেন্দ্র মোদীর সরকার শাহিন বাগের প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে চায়, সিএএ নিয়ে তাঁদের যাবতীয় সংশয় …

আরও পড়ুন »

মধ্যবিত্তের জন্য করের হার কমালেন নির্মলা

নিজস্ব প্রতিনিধি। দেশের আর্থিক অবস্থার হাল ফেরাতে নরেন্দ্র মোদি সরকার যে বদ্ধপরিকর তা বোঝা গেল আয়কর সীমা ছাড়ের ঘোষণা দেখে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) এর বাজেট থেকে কর কাঠামো বেশকিছু পরিবর্তন করা হয়েছে। মধ্যবিত্তের জন্য সুরাহার খবর বটে। ভারতীয় অর্থনীতির হাল ফেরাতে অর্থনীতিবিদদের দেওয়াই ছিল ক্রয় ক্ষমতা বাড়াতে …

আরও পড়ুন »

বাজেটে শিক্ষায় ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি। কৃষির পাশাপাশি শিক্ষায় বিনিয়োগ বাড়াতে চলেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)। শনিবার সংসদে বাজেট পেশ করার সময় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। তিনি জানিয়েছেন, শিক্ষা ক্ষেত্রে সরকার ৯৯ হাজার ৩০০ টাকা বরাদ্দ করেছে। এছাড়া বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ করছে। এদিন …

আরও পড়ুন »

বাজেটের শুরুতেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি। মোদি সরকারের দ্বিতীয় বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প হল। শনিবার বাজেট ঘোষণায় কৃষকদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। কৃষকদের  স্বার্থে চালু হবে উড়ান, যা চালু করবে অসামরিক বিমান  পরিবহন মন্ত্রক। কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল। এছাড়াও, নির্মলা সীতারামণ বলেন উন্নয়নে …

আরও পড়ুন »

বন্ধ হয়ে গেল টালা ব্রিজে যান চলাচল

নিজস্ব প্রতিনিধি। শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হল টালা সেতু (Tallah Bridge)। তাই এবার বাস, মিনিবাস ও গাড়ি চলবে বিকল্প রুটেই। পুলিশ জানিয়েছে, দক্ষিণগামী বাস ও মিনিবাস বিটি রোড থেকে চিড়িয়ামোড়, দমদম রোড নর্দান এভিনিউ রাজা মনীন্দ্র রোড মিল্ক কলোনি বেলগাছিয়া রোড ওই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছোবে এছাড়াও বিটি রোড …

আরও পড়ুন »