নিজস্ব প্রতিনিধি।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। রবিবার সন্ধ্যায় তাঁকে জরুরী ভিত্তিতে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বান্ধবী আলিয়া ভাটকে নিয়ে দিল্লি পৌঁছে গেছেন ঋষিপুত্র রণবীর কাপুর। তাদের সঙ্গে রয়েছেন ঋষির স্ত্রী নিতু কাপুরও। কিছু দিন আগে আমেরিকা থেকে ক্যান্সারের চিকিৎসা করিয়ে ফেরেন ঋষি। কিন্তু, এদিন আবারো অসুস্থ হলেন তিনি।
অভিনেতা আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল শনিবার। বলিউডের তাবড় তারকারা সেখানে ভিড় করলেও সেখানে দেখা যায়নি ঋষি-নিতু এবং রণবীর-আলিয়াকে। তারপরই জানা যায়, ঋষি কাপুরের অসুস্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তারা। রবিবার সকালে পরিচালক আয়ান মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রণবীর কাপুর। ভিডিও তুলছিলেন তাঁর বান্ধবী আলিয়া ভাট। সেখানে ফুরফুরে মেজাজে ছিলেন রণবীর। কিন্তু, রাতেই পিতার শরীর খারাপের খবর আসতেই পরিস্থিতি বদলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news