নিজস্ব প্রতিনিধি।
মমতার সভার আগে বনগায় নাগরিক সংশোধনী আইনের সমর্থনের প্রচারে ঝড় তুললেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার এক কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো। নাগরিক সংশোধনী আইন এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে এদিন বনগাঁ থেকে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তার আগে এদিন মুকুল রায় এক জনসভা করেন সিএএর সমর্থনে। মুকুলের সভায় ভিড়ের পর চাপ বেড়েছে তৃণমূল (TMC) নেতৃত্বের ওপর। কারণ মুকুল রায়ের জনসভায় যে পরিমাণ জনসমাগম হয়েছে, তার থেকে বেশি ভিড় তৃণমূল সুপ্রিমোর সভায় না করতে পারলে, বনগাঁ এলাকার উদ্বাস্তুর ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে।
এদিন মুকুল বলেন, “নাগরিক সংশোধনী আইন নিয়ে তৃণমূল কংগ্রেস যাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তা উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দিতে। নাগরিকত্ব কেড়ে নিতে নয়।” তাঁর আরও বক্তব্য, “যেভাবে মতুয়া ও উদ্বাস্তু ভোট গত লোকসভা ভোটে বিজেপির কাছে এসেছে তাতে বিচলিত হয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং উদ্বাস্তু ও সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি কার্যকর হওয়ার পর পূরণ হয়েছে।” এই বিজেপি নেতার সভায় উঠছে পড়া ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেছে বিজেপি (BJP) নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news