Breaking News
Home / TRENDING / আইন নিয়ে খেলছেন নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তরা

আইন নিয়ে খেলছেন নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তরা

নিজস্ব প্রতিনিধি।

নির্ভয়া কাণ্ডের (Nibhaya Case) অপরাধীরা আইন নিয়ে খেলছেন। ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে তারা যে বারবার ফাঁসি পিছিয়ে যাচ্ছে।সলিসিটার জেনারেল তুষার মেহতা রবিবার এমনটাই জানালেন দিল্লি হাইকোর্টকে। এদিন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কেতকে বলেন, অভিযুক্ত পবন গুপ্তার ক্ষমাভিক্ষার ঘটনা ইচ্ছে করেই এমনভাবে সাজানো হয় যাতে ফাঁসি পিছিয়ে যেতে পারে।এদের ফাঁসি নিয়ে কেন্দ্র যে আর্জি জানিয়েছে সেই নিয়েই শুনানি চলছে দিল্লি হাইকোর্টে।

অপরাধী মুকেশ কুমারের আইনজীবি রেবেকা জন আবার কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য এই মামলায় কেন্দ্র কোনওদিনই পার্টি ছিল না। নির্ভয়ার বাড়ির লোক ট্রায়াল কোর্টে আবেদন করেন ফাঁসির আদেশ কার্যকরী করতে। এতদিন কেন্দ্রীয় সরকার বা রাজ্যসরকার অপরাধীদের ট্রায়াল কোর্টে ফাঁসির আবেদন করেনি। এখন হঠাৎ ফাঁসি বারবার পিছিয়ে দেওয়ার যে অভিযোগ আনা হচ্ছে তা অর্থহীন।

নির্ভয়া ধর্ষণ এবং হত্যা কাণ্ডের চার অভিযুক্ত মুকেশ সিং , অক্ষয়কুমার সিং পবন গুপ্ত এবং বিনয় শর্মাকে আলাদা আলাদা ভাবে ফাঁসি দেওয়া যায় কি সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছে কেন্দ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *