Breaking News
Home / হেড লাইন্স (page 282)

হেড লাইন্স

প্রয়াত হলেন প্রথম বাঙালি ‘ক্যাবারে ড্যান্সার’ মিস শেফালী

নিজস্ব প্রতিনিধি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭০-এর দশকের সেনসেশন মিস শেফালি (Miss Shefali)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সোদপুরের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বহু দিন ধরে কিডনির জনিত রোগে ভুগছিলেন তিনি। প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার হিসেবে তাঁকে চিনেছিল বাঙালি। তাঁর আসল নাম আরতি দাস। কিন্তু …

আরও পড়ুন »

১৫৪০টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে আরবিআইয়ের অধীনে আনার ঘোষণা জাভরেকরের

নিজস্ব প্রতিনিধি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নিয়ন্ত্রণাধীনে এল দেশের কমপক্ষে ১৫৪০টি কো-অপারেটিভ বা সমবায় ব্যাঙ্ক। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar) বলেন, “বর্তমানে বাণিজ্যিক, রাষ্ট্রায়ত্ত ও শিডিউল ব্যাঙ্কগুলি আরবিআইয়ের নিয়ন্ত্রণে রয়েছে। এখন থেকে সংশোধিত …

আরও পড়ুন »

অবশেষে হেলিকপ্টার চড়ে বোলপুর গেলেন রাজ্যপাল

সূর্য সরকার। অবশেষে হেলিকপ্টার চড়লেন রাজ্যপাল। বৃহস্পতিবার সাত সকালে হেলিকপ্টারে চড়ে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) পাড়ি দিলেন বোলপুরে। গত কয়েক মাস ধরেই একাধিক কর্মসূচিতে রাজ্যপাল নিজের জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন। কিন্তু রাজ্যের তরফে এর আগে তিন থেকে চারবার রাজ্যপালের অনুরোধ খারিজ করে দেওয়া হয়। রাজ্য রাজ্যপাল সংঘাতের …

আরও পড়ুন »

“সরকারী কর্মীরা কেউ কেউ সিপিএম-কংগ্রেস।” অভিযোগ মুখ্যমন্ত্রীর

নীল রায়। রাজ্য সরকারী কর্মীরা কেউ কেউ সিপিএম-কংগ্রেস ! এভাবেই রাজ্য সরকারী কর্মীদের মধ্যে রাজনৈতিক বিভাজনের বলিরেখা টেনে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার কৃষ্ণনগরের কর্মিসভায় তাঁর বক্তব্যে ছিল রাজ্য সরকারের একাংশ কর্মীদের প্রতি তীব্র সমালোচনা। তিনি বলেন, “রাজ্য সরকারের সব কর্মচারী আমাদের নয়। কেউ কেউ সিপিএম, কংগ্রেসের …

আরও পড়ুন »

রাজভবন – নবান্নের সংঘাতের মাঝেই পিছিয়ে গেল বাজেটের দিন

নীল রায় ও সূর্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট নিয়ে এখনও টানাপোড়েন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে। তারই মাঝে বিধানসভা সূত্রে খবর, পিছিয়ে যেতে পারে বাজেট পেশ। পূর্ব ঘোষিত অনুযায়ী ‌১০ ফেব্রুয়ারির বদলে বাজেট পেশ হতে পারে ১৩ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে …

আরও পড়ুন »

লোকসভায় নেই ডেপুটি স্পিকার ! সরব তৃণমূল সাংসদ ডেরেক

নীল রায়। লোকসভায় নেই ডেপুটি স্পিকার ! বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। বুধবার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ১৭তম লোকসভায় স্পিকার পদে মনোনীত হয়েছেন কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা। কিন্তু, নতুন লোকসভা গত বছর জুন মাসে গঠন …

আরও পড়ুন »

ছাত্রছাত্রীদের মাথা খাচ্ছে কিছু লোক, নাগরিকত্ব আইন নিয়ে মোদি-শাহের পাশে দাঁড়ালেন রজনীকান্ত

নিজস্ব প্রতিনিধি। নাগরিকত্ব আইন নিয়ে জমাটি লড়াই শুরু হল দুই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajnikant) আর কমল হাসানের মধ্যে। একদিকে কমল হাসান যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিনিয়ত সুর চড়িয়ে ডিএমকে-এর সঙ্গে জনসভার প্রস্তুতি নিচ্ছেন তখন দক্ষিণের আর এক জনপ্রিয় স্টার রজনীকান্ত সাফ বলে দিলেন, নাগরিকত্ব আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে কিছু …

আরও পড়ুন »

ঘোষণা : রাম মন্দির ট্রাস্টিতে দলিত প্রতিনিধি, অযোধ্যায় মসজিদের জন্য জমি

নিজস্ব প্রতিনিধি। বুধবার রাম মন্দিরের ট্রাস্টি গঠনের ঘোষণার পরেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় দাঁড়িয়ে ট্রাস্টি গঠনের কথা জানাবার এক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন অছি পরিষদের ১৫ জন সদস্যের মধ্যে একজন অবশ্যই থাকবেন দলিত সম্প্রদায় থেকে। অন্যদিকে এদিনই যোগী সরকার …

আরও পড়ুন »

বিপিনবাবুর কারন সুধায় করোনা ভাইরাস তাড়াল বিলেতের কনোর, পড়ুন অবিশ্বাস্য খবর

নিজস্ব প্রতিনিধি : ভাইরাসের নাম করোনা আর রোগীর নাম কনোর। এ বলে আমায় দেখ ও বলে আমায়। রোগ ও রোগীর এমন সাপে নেউলে সম্পর্ক কিংবা এমন অসম লড়াইের খবর সাম্প্রতিক অতীতে তো নেই এমনকি সুদুর অতীতেও খুঁজে পাওয়া ভার। ইংলন্ডের ওয়েলস শহরের কনোর রিডের বয়েস ২৫। কাজের তাগিয়ে চায়নার অভিশপ্ত …

আরও পড়ুন »

অর্থনীতি : ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে, জানাচ্ছে জাপানের সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি। যাঁরা মোদি সরকারের অর্থনীতি নিয়ে বেজায় দুশ্চিন্তায় আছেন তাঁদের জন্য ভিন্ন স্বাদের খবর আসছে জাপান থেকে। সেখানকার বিশেষজ্ঞরা জানাচ্ছেন,অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি।শুধু ঘুরেই দাঁড়াবে না পৌঁছবে পৃথিবীর শীর্ষ স্থানে। পাশ্চাত্যের দেশগুলিকে পিছনে ফেলে মাথা তুলবে ভারত ও চীন। কিছুদিনের মধ্যেই ভারত এবং চিনের মিলিত জিডিপি বিশ্ববাজারের …

আরও পড়ুন »

“ফারুক ও ওমর গৃহবন্দী কেন ?” সংসদে সুর চড়ালেন বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ (Farooq Abdullah) ও ওমর আবদুল্লাহর বন্দিদশা নিয়ে সংসদে সরব হলেন বিরোধীরা। বুধবার সংসদে এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করেন লোকসভার দল নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, “৫ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহকে (Omar Abdullah) …

আরও পড়ুন »

সেনাবাহিনীর তিন বিভাগ এবার এক ছাতার তলায়

নিজস্ব প্রতিনিধি। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল প্রতিরক্ষামন্ত্রক (Defence Ministery)। দেশের প্রত্যেকটি প্রান্তে স্থল নৌ এবং বায়ুসেনার ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর আলাদা আলাদা ভাবে নয়। সেনার এই তিন বিভাগ এবার থেকে কাজ করবে একই ছাতার তলায়। এই তিন বাহিনীর মধ্যে আরও ভাল সমন্বয় …

আরও পড়ুন »

ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হোক, ইমরানকে পরামর্শ পাক সাংসদদের

নিজস্ব প্রতিনিধি। প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার পরামর্শ দিল পাক পার্লামেন্টের সদস্যরা।পাকিস্তানের এক সংবাদপত্রের খবর অনুযায়ী ওই সাংসদ ইমরানকে পুলওয়ামার ঘটনার বর্ষপূর্তির পরেই ভারতকে আক্রমণের ‘নির্দেশ’ দেন। জামিয়াত উলেমা-এ-ইসলাম ফজল-এর নেতা আবদুল আকবর চিত্রালি সোমবার এক বৈঠকে ইমরান খানকে বলেন ১০ ফেব্রুয়ারির পরই ভারতকে ধুলোয় মিশিয়ে …

আরও পড়ুন »

অর্থনৈতিক হাল খারাপ লাল চায়নার, প্রকাশ সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি। পরিষেবাক্ষেত্রে উল্লেগযোগ্যভাবে বৃদ্ধি কমে গেল চিনের (China)। সাধারণতঃ বছরের এই সময়ে পুরোদমে ব্যবসা বাণিজ্য চলে চিনে। কিন্ত গত তিন মাসে সমস্ত কোম্পানিগুলি বাণিজ্য এবং বিক্রিবাটার হার কমিয়ে দিয়েছে অনেকটাই। পরিষেবাক্ষেত্রগুলি চিনের অর্থনীতির বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তিও বৃদ্ধির হার বাড়াতে পারছে না বলে জানিয়েছে একটি সমীক্ষা। চিনের …

আরও পড়ুন »

ট্রাস্ট গঠন করে রামমন্দির নির্মাণের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।‌ রামমন্দির (Ram Mandir) তৈরীর কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার সংসদে একথা ঘোষণা করেন তিনি। মোদি বলেন, “রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট তৈরি হবে। এই কাজটি মন্দির তৈরীর দায়িত্বে থাকবে।” সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই রাম মন্দির নির্মাণের জন্য জমি পেয়েছে নির্মোহি আখাড়া। প্রধানমন্ত্রী …

আরও পড়ুন »

হিন্দু মহাসভার সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার চার

নিজস্ব প্রতিনিধি। বিশ্বহিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন (Ranjit Bacchan) হত্যা মামলায় গোরক্ষপুর এবং রায়বেরিলী থেকে চার ব্যক্তিকে আটক করল লখনউ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর হত্যার সমস্ত সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যাপারে রঞ্জিতের দ্বিতীয় স্ত্রী স্মৃতি বচ্চনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়ার গোরক্ষপুরের এক ব্যক্তিকেও পুলিশ জেরা …

আরও পড়ুন »