নিজস্ব প্রতিনিধি।
বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেল এক তৃণমূল নেতার। সোমবার দুপুর তিনটে নাগাদ বীরভূমের পারুই এলাকায় বোমা বাঁধার সময় ঘটনাটি ঘটে। পারুই এলাকার ল্যাবরেঈশ্বর গ্রামের সম্প্রতি বুথ সভাপতি করা হয় এলাকার দাপট তৃণমূল (TMC) নেতা বাপি শেখকে। এদিন দুপুরে সদাই মীর ও শেখ আশরাফুল নামের দুই তৃণমূল কর্মীকে নিয়ে বোমা বাঁধছিল বাপি। আচমকাই খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখেন বিস্ফোরণের তীব্রতায় বাপির হাত কব্জি থেকে উড়ে গিয়েছে। আহত হয়েছেন তাঁর দুই সঙ্গী। খোঁজখবর নিয়ে জানা যায়, সেখানে বসে বোমাবাজ ছিল তাঁরা। দ্রুতই তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুতই তাদের স্থানান্তরিত করে দেওয়া হয় বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে। অঞ্চল সভাপতি হাতবোমা বিস্ফোরণে উড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গে বীরভূম জেলার তৃণমূলের এক নেতা জানিয়েছেন, বাপি গুরুতর আহত হয়েছে বলে শুনেছি। কিভাবে আহত হয়েছে তা জানা নেই। বিজেপির অভিযোগ, গ্রামীণ এলাকায় বিজেপির প্রভাব কমাতে দুষ্কৃতীদের দিয়ে সন্ত্রাস কায়েম করতে চাইছে তৃণমূল। সেই সন্ত্রাসের হাতিয়ার তৈরি করতে গিয়েই বাপি শেখের হাত কব্জি থেকে উড়ে গিয়েছে। পুলিশ প্রশাসন দ্রুত সক্রিয় না হলে বীরভূম জেলার পরিস্থিতি আরো খারাপ হবে বলে দাবি করেছে বিজেপি (BJP)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news