নিজস্ব প্রতিনিধি।
লখনউয়ে খুন হওয়া হিন্দু মহাসভার নেতা রঞ্জিত বচ্চনের (Ranjit Bacchan) খুনীর ছবি প্রকাশ্যে আনলো উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার সিসিটিভি ফুটেজ থেকে নিল ডোরাকাটা জ্যাকেট পরা চাদর মুড়ি দেওয়া ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশে আনা হয়েছে। এই ব্যক্তির সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার সকালে লখনউয়ের হজরতগঞ্জের সিটি সেন্টার এলাকায় হিন্দুত্ববাদী নেতা। প্রতিদিনের মতোই খুড়তুতো ভাই আদিত্য শ্রীবাস্তবকে নিয়ে প্রাত:ভ্রমণে বেড়িয়েছিলেন হিন্দু মহাসভার উত্তরপ্রদেশের সভাপতি রঞ্জিত বচ্চন। হজরতগঞ্জের সিটি সেন্টারের কাছে আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর রাজ্যে হিন্দুত্ববাদী নেতা খুন হওয়ায় বিজয় চাপে পুলিশ প্রশাসন। অপরাধীকে ধরতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, তেমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, কয়েকমাস আগেই এই লখনউতে আরেক হিন্দুত্ববাদী নেতা কমলেশ সিংকে একই কায়দায় খুন হতে হয়েছিল। রঞ্জিত বচ্চনকে নিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttarpradesh) খুন হলেন দুজন হিন্দুত্ববাদী নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news