নিজস্ব প্রতিনিধি।
নাগরিক সংশোধনী আইন (CAA), এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ চলবেই, তা আবারও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় আচমকাই তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে আসেন তিনি। সেখানেই তিনি ঘোষণা করে, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির করবেন ছাত্ররা। তারপর আবার দলের অন্য কোনও শাখা সংগঠন কর্মসূচির হাল ধরবে।
নিজের আচমকাই ধরনা মঞ্চে আগমন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল কৃষ্ণনগর ও বনগাঁতে দুটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। নাগরিক সংশোধনী আইন, এনপিআর ও এনআরসির (NRC) বিরুদ্ধে কৃষ্ণনগরে মিছিল করবেন তিনি। সঙ্গে বনগাঁতে এক জনসভায় বক্তৃতা করবেন তৃণমূল সুপ্রিমো। এই ব্যস্ততার কারণেই এদিন তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে এসে উৎসাহ দিয়ে যান তিনি।
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। তারাই এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। খুব ভালোভাবে ছাত্ররা এই প্রতিবাদ কর্মসূচি করেছে। আগামী দিনেও তাদের আন্দোলন করতে হবে।” আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ধর্মতলা ধারণা মানুষের দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস ক্ষেতমজুর সমিতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news