Breaking News
Home / TRENDING / জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি চলল

জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি চলল

নিজস্ব প্রতিনিধি।

ফের গুলি চলল দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে। রবিবার রাতে সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে বিক্ষোভ চলছিল সেখানে।রাত সাড়ে ১১টা নাগাদ লাল রঙের একটি স্কুটিতে চেপে সেখানে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটিতে বসেই বেশ কয়েক বার শূন্যে গুলি চালায় তারা। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয়ে চারিদিকে।

ঘটনার সময়কার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। তাতে হামলাকারীকে দেখা না গেলেও, প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। জামিয়া সমন্বয় কমিটির তরফে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে এক জনের পরনে ছিল লাল রঙের জ্যাকেট।

প্রসঙ্গত, জামিয়া ও শাহীনবাগের গুলি কাণ্ডে রবিবার দিল্লি সাউথ ইস্টের ডিএসপি চিন্ময় বিসওয়ালকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলে আনা হয়েছে কুমার গণেশকে। তারপরেও চিত্র বদলালো না দিল্লির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *