নিজস্ব প্রতিনিধি।
দিল্লি বিধানসভা নির্বাচনে আজ প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার দিল্লির কারকারডুমাতে জনসভা করবেন তিনি। জাতীয় রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই আলোচনা ছিল, দিল্লির ভোটের শেষ মুহূর্তে বিজেপি (BJP) প্রার্থীদের হয়ে প্রচারে নামতে পারেন নরেন্দ্র মোদি। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন দুপুরে এক প্রচার সভায় অংশ নেবেন তিনি। ইতিমধ্যে বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা প্রচার করেছেন রাজধানীর বিধানসভা ভোটে।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। তাই ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে প্রচার। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি দিল্লি শহর জুড়ে নির্বাচনী প্রচার চালাবেন রাহুল গাঁধী ও প্রিয়াঙ্কা গাধী বঢ়রা। মোট চারটি রেলিতে অংশ নেবেন তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news