নিজস্ব প্রতিনিধি।
কলকাতা পৌর নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে চায় কংগ্রেস (Congress)। সেই লড়াইয়ে কমপক্ষে ৬০-৬৪টি আসনের প্রার্থী দিতে চায় তারা। সোমবার সন্ধ্যায় বিধান ভবনে এই সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসেন কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। রাজ্যের সর্বস্তরের নেতারা এ বৈঠকে হাজির ছিলেন। রাজ্যের অন্যান্য পৌরসভার নির্বাচন নিয়ে আলোচনা হলেও প্রাথমিকভাবে কলকাতা পৌরসভার ভোটের ক্ষেত্রে মনোনিবেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রদীপ ভট্টাচার্য আসন সংখ্যা প্রসঙ্গে ঘোষণা করলেও, তিনি জানিয়েছেন, বামফ্রন্ট নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই রণনীতি ঠিক হবে। প্রদেশ কংগ্রেসের সূত্রে খবর, নিজেদের আসন ধরে রাখার পাশাপাশি যে সমস্ত আসনের কংগ্রেস দ্বিতীয় হয়েছে সেগুলোতেও প্রার্থী দিতে চায় তারা। এ প্রসঙ্গে প্রাথমিকভাবে বাম নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra) আলোচনা হয়েছে। কিন্তু এখনই কোনও সিদ্ধান্ত জানাতে নারাজ বিধান ভবন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news