নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবাহের বিষয়টি নিয়ে কখনও বিরোধীরা, কখনও মিডিয়া বিভিন্ন মন্তব্য করেছে। অনেকে বলেন, মোদির স্ত্রী যশোদাবেন ছাড়া, তাঁর এবং মোদির সম্পর্ক নিয়ে মাথাব্যথা আছে দেশের অনেকেরই।
এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যেও উঠে এল প্রধানমন্ত্রীর বিবাহ প্রসঙ্গ।

চিঁড়ে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে নিয়ে আর এক বিতর্কিত মন্তব্য করে বসলেন কৈলাশ বিজয়বর্গীয়।রবিবার ইন্দোরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কাজ এবং দেশভক্তির নেশা এতটাও হওয়া উচিত নয় যতটা নরেন্দ্র মোদীর রয়েছে। এর জন্য তিনি বিয়ে করারও সময় পেলেন না। এদিন তিনি বলেন যে নেশা সব সময় খারাপ জিনিস নয়। বিশেষত তা যদি দেশভক্তি আর কাজের নেশা হয়। এখন দেশভক্তির এই নেশা আমাদের ধরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।
তাঁর এই বক্তব্যে নতুনকরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিংহও এদিন উপস্থিত ছিলেন ইন্দোরে।বিজয়বর্গীয়র মন্তব্যের পাল্টা মন্তব্য করে তিনি বলেন, বিয়ে তো করেছিলেন কিন্তু ছেড়ে চলে এসেছেন। আর এক কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা বলেছেন, মোদী যদি বিয়ে নাই করেন তাহলে যশোবেন কে?
দিল্লি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বিবাহ প্রসঙ্গ টেনে বিজয়বর্গীয় কেন পুরনো বিতর্ক নতুন করে আবার শুরু করলেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপির অন্দরমহলেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news