Breaking News
Home / TRENDING / দিল্লির ভোটে প্রচারে নেমে আপ-কে নিশানা করলেন প্রধানমন্ত্রী

দিল্লির ভোটে প্রচারে নেমে আপ-কে নিশানা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির ভোটে বিজেপির (BJP) প্রতিপক্ষ যে আপ। প্রচারের প্রথম দিনে নেমেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের যে কোনও প্রান্তে বক্তৃতা করতে গেলে তাঁর ক্রমনে উঠে আসে কংগ্রেস নেতৃত্বের নাম। কিন্তু সোমবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে নেবে মোদি সরাসরি নিশানা করেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বাধীন আপকে। প্রধানমন্ত্রী বলেন, “তারা একই লোক যারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর নিন্দা করেছিলেন। দিল্লির নাগরিকরা কি এই ধরণের লোককে ক্ষমতায় চান? এই লোকেরা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তাদের বাঁচাচ্ছেন। জামিয়া ও শাহিনবাগ সহ এই সমস্ত প্রতিবাদের পেছনে একটি রাজনৈতিক নকশা রয়েছে।”

মোদি বলেন, “যারা শাহিনবাগে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা জাতীয় পতাকা ও সংবিধানের পিছনে লুকিয়ে এসব করছে। দুটি রাজনৈতিক দল তোষণের রাজনীতি করতেই তাদের সমর্থন জানাচ্ছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “দিল্লি আসলে কী চায় আমাকে তা বলে দেওয়ার দরকার নেই। প্রয়োজনগুলি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে সবাই। গত বছরের সাধারণ নির্বাচনে, দিল্লির লোকেরা বিজেপিকে বিপুল ভোটে জিতিয়েছিল। যারা বিজেপিকে দিল্লির সাতটি লোকসভার আসন দিয়েছে, তাদেরই ভোট এই দেশের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছিল। এবার তাদের ভোট দিল্লির ভাগ্য বদলে দেবে এবং শহরটিকে নিরাপদ, আধুনিক ও পরিষ্কার করে তুলবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *