Breaking News
Home / TRENDING / ইমরানের চায়না প্রেম, আল্লার দোহাই দিয়ে ৫০০ পাক ছাত্রকে ফেলে রাখা হয়েছে মৃত্যুপুরীতে

ইমরানের চায়না প্রেম, আল্লার দোহাই দিয়ে ৫০০ পাক ছাত্রকে ফেলে রাখা হয়েছে মৃত্যুপুরীতে

নিজস্ব প্রতিনিধি ‌

গত কয়েকদিন ধরেই ভারত সহ পৃথিবীর সব দেশ চিন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসছে। চিনের ইউহানে পাকিস্তানের প্রায় ৫০০ ছাত্র আটকে পড়েছেন। এঁরা বারবার পাক দূতাবাসে যোগাযোগ করেছেন দেশে ফিরতে চেয়ে। কিন্তু তাঁদের আর্তিতে কান দেয়নি পাক সরকার। উল্টে এক পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ আধিকারক বলেন, ‘জিন্দেগী আউর মত্ আল্লাহ কে হাথ মে হ্যায়, ইহা আনা হ্যায় অউর উহা আনি হ্যায়’ অর্থাৎ জীবন মৃত্যু আল্লার হাতে। এখানেও হতে পারে ওখানেও হতে পারে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পাক নাগরিকরা।

সোস্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন তাঁরা। জানান, কতটা ভয়ংকর অবস্থার মধ্যে দিন কাটছে তাঁদের। টুইট করতে থাকেন একের পর এক। এক ছাত্র টুইট করে বলেন, ইমরান খান আপনি আমাদের মরার জন্য চিনে ছেড়ে রেখেছেন। একেই কি রিয়াসত-এ-মদিনা বলে ? এরকম আরও অজস্র মেসেজ টুইট করতে থাকেন তাঁরা।এক ভাইরাল হওয়া ভিডিয়োয় এক পাক ছাত্র দেখিয়েছেন উহান বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে বাস চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। কিন্তু তাঁদের নিয়ে যাওয়ার কেউ নেই।
এত কিছুর পরেও নিজেদের সিদ্ধান্তে অবিচল থেকেছে পাক সরকার। জাতীয় স্বাস্থ্য পরিষেবায় পাকিস্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা জাফর মির্জা বলেছেন বৃহত্তর স্বার্থে সমগ্র পাকিস্তানের স্বার্থে আমরা আমাদের লোকেদের ওখানে রেখেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন।

এক আধিকারিকের কথায় পাকিস্তানের এমন পরিকাঠামো নেই যে তারা করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসা করতে পারে। অন্য এক আধিকারিক আবার বলেছেন খারাপ সময়ে চিনের প্রতি ‘সংহতি’ দেখাতে নিজেদের নাগরিকদের দেশে ফেরাচ্ছে না পাকিস্তান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *