Breaking News
Home / হেড লাইন্স (page 280)

হেড লাইন্স

ফুরফুরায় রেলপথের কাজ ফেলে রেখেছে বিজেপি সরকার : কল্যাণ

নিজস্ব প্রতিনিধি। “ফুরফুরা শরিফের রেলপথের কাজ ফেলে রেখেছে বিজেপি সরকার।” এমনটাই বললেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার নিজের সংসদীয় এলাকার এক অনুষ্ঠানে ফুরফুরা শরিফের রেলপথ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “ফুরফুরা শরিফের রেলপথের জন্য আমরা কোনও কাজই করেনি। নির্বাচনের সময় এমনটাই বলেছিল বিজেপি। অথচ ২০১৪ …

আরও পড়ুন »

“বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে ?” পৌরভোট নিয়ে প্রশ্ন রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি। “বারুদের খোলা ব্যবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে?” এভাবেই রাজ্যের একঝাঁক পৌর ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার মধ্যমগ্রামে স্কাউটের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখানে এক প্রশ্নের উত্তরে জগদীপ ধনকড় বলেন, “এত বারুদের খোলা ব্যাবসা হলে নির্বাচন কি করে শান্তিতে হবে?” পুরভোটের …

আরও পড়ুন »

টিউব লাইট রাহুল, খাড়গের বক্তব্যে মোদির কথাই সত্য প্রমাণ হল

দেবক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি জিরো বাল্বেই সীলমোহর দিলেন মল্লিকার্জুন খাড়গে? বিষয়টা আপাত ভাবে দেখলে মনে হতেই পারে সংসদে রাহুল সম্পর্কে মোদির ‘টিউব লাইট’ মন্তব্যের বিরোধিতা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা, একদা কংগ্রেসের লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তবে তাঁর পুরো মন্তব্যটি কিঞ্চিৎ কাটাছেঁড়া করলে বেরিয়ে আসে অন্যরকম ব্যখ্যা। খাড়গে বলেছেন, …

আরও পড়ুন »

গুলজারের রোমান্টিক সিনেমার মেজাজে ভোট হল দিল্লিতে, আমাদের রাজ্যে কেন হয় না?

সারাদিন সিলি পয়েন্ট থেকে রাজধানীর ভোট দেখে লিখলেন সুমন ভট্টাচার্য হঠাৎ দেখলে মনে হতে পারে বেইজিং নয়, করোনা ভাইরাস বোধহয় দিল্লিতেই হানা দিয়েছে! এত ফাঁকা, জনশূন্য শেষ কবে দেখেছি রাজধানী ইন্দ্রপ্রস্থকে? কোনও উত্তেজনা নেই, শোরগোল নেই, সকালের মিঠে রোদের কনটপ্লেস যেন অনুপম রাযের গানের মতো, স্মৃতিমেদুর রোমান্টিকতায আক্রান্ত। যদি ভাবেন …

আরও পড়ুন »

চিনে করনোভাইরাসে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উহানে মৃ্ত্যু এক মার্কিন নাগরিকের

নিজস্ব প্রতিনিধি : সারা পৃথিবীতে করনোভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ৩৫ হাজারে। আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয়। গ্লোবাল হেলথ অথরিটির দেওয়া এক হিসাব অনুযায়ী চিনে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জন। মারা গিয়েছেন ৭২২ জন।এর মধ্যে একজন মার্কিন নাগরিক।এই ব্যক্তি চিনের উহানে ছিলেন। আক্রান্ত সন্দেহে তাঁকে শনিবার …

আরও পড়ুন »

শিশুর খেলনার ওপর আমদানি শুল্ক বৃদ্ধি বিপুল হারে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি : অন্যদিন ঝকঝকে রংচং-এর খেলনায় ভরা থাকে শহরের খেলনা বাজারগুলি। সেই সঙ্গে থাকে ক্রেতা আর বিক্রেতা দরদস্তুর আর হাঁকাহাঁকি। শনিবার কলকাতার এই বাজারগুলিতে না ছিল বিক্রেতা না ছিল ক্রেতাদের ভিড়।কিছুদিন আগে বাজেটে খেলনার আমদানিতে প্রায় ২০ থেকে ৬০ শতাংশ রপ্তানি শুল্ক লাগু করেছে সরকার। এদিন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে …

আরও পড়ুন »

প্রাপ্তবয়স্ক নয় মেয়ে ঋতুমতী হলেই যে কোনও পুরুষ তাকে বিয়ে করতে পারবে, রায় পাক আদালতের

নিজস্ব প্রতিনিধি : বিয়ের কনে-র কত বয়েস সেটা বিচার্য নয়। সে ঋতুমতী হলেই তাকে বিয়ে করা যাবে। পাকিস্তানের এক আদালত একটি খ্রিস্টান নাবালিকার অপহরণ এবং জবরদস্তি বিয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় এমনই রায় দিল। করাচির সিন্ধ হাইকোর্টের এই রায় স্বাভাবিকভাবেই তোলপাড় ফেলে দিয়েছে সব মহলে। পাকিস্তানি খ্রিস্টান মেয়ে ১৪ বছরের …

আরও পড়ুন »

মানবিকতা : ইমরান বনাম মোদি, চিনে পড়ে থাকা পাক নাগরিকদের উদ্ধারের প্রস্তাব ভারতের

নিজস্ব প্রতিনিধি। মারণ করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত চিন থেকে যখন সব দেশে নিজেদের দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে, তখন পাকিস্তান তার ৫০০ নাগরিককে আক্ষরিক অর্থেই মৃত্যুমুখে ফেলে রেখে দিয়েছে চিনে। নাগরিকদের আতঙ্ক, তাঁদের আকুতি মিনতি কোনও কিছুতেই মন ভেজেনি ইমরান খান সরকারের। ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার ভারত সরকারের …

আরও পড়ুন »

রাতে কলকাতা পুলিশের ডেরা থেকে ছাড়া পেয়ে, সকালেই দিল্লি গিয়ে ভোট দিলেন মুকুল

নিজস্ব প্রতিনিধি। বাংলার রাজনীতিতে তিনি চাণক্য বলেই পরিচিত। তৃণমূল হোক বা বিজেপি, প্রত্যেক শিবিরেই তাঁর অপরিহার্যতা প্রমাণিত। জাতীয় রাজনীতির মানচিত্রে তিনি যে কতটা বিচক্ষণ, তা আবারও বোঝা গেল শনিবার সকালে। তিনি আর কেউ নন, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। এদিন সকাল ১১টা নাগাদ দিল্লিতে ভোট দিলেন তিনি। ভোটদানের পর …

আরও পড়ুন »

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে বাংলাদেশ যেতে চান মুখ্যমন্ত্রী

সূর্য সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sekh Mujibur Rahman) শততম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। সেই উপলক্ষে আগামী ১৭ মার্চ বাংলাদেশে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যেতে ইচ্ছুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে পেয়েছেন আমন্ত্রণপত্র। আমন্ত্রণ স্বীকার করেছেন মমতা। তিনি বাংলাদেশে যেতে ইচ্ছুক, কিন্তু এখনই …

আরও পড়ুন »

“বাংলায় গণতন্ত্র নেই।” লালবাজার থেকে ছাড়া পেয়ে বললেন মুকুল

নিজস্ব প্রতিনিধি । কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স লালবাজারে ছয় ঘণ্টা আটক থাকার ঘটনাকে গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার দুপুরের টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় নাগরিক সংশোধনী আইনের সমর্থনে মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি (BJP)। তাতে যোগ দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির …

আরও পড়ুন »

রাত পর্যন্ত কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে মুকুল-কৈলাস

নিজস্ব প্রতিনিধি। রাত পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় মিছিল শুরুর আগেই কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ অসংখ্যা বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি-পুলিশ ধস্তাধস্তিতে কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয় ওই এলাকা। সংশোধিত …

আরও পড়ুন »

বিতর্ক এড়িয়ে বিধানসভায় বাজেট ভাষন রাজ‌পালের ! হতাশ তৃণমূল বিধায়করা

নীল রায়। বাজেট ভাষন নিয়ে কোনও বিতর্ক বাড়ালেন না রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার রাজনৈতিক মহলে জল্পনা ছিল বাজেট ভাষন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতে পারেন তিনি। কিন্তু কোনওরকম সংঘাতে না গিয়ে রাজ্য সরকারের দেওয়া ২৫ পাতার ইংরেজি বক্তৃতা পাঠ করলেন। রাজ্যপাল কোনও বিরূপ মন্তব্য করলে তৃণমূল বিধায়করাও …

আরও পড়ুন »

হিন্দু শিবিরে জয় শ্রীরাম ধ্বনি, এপ্রিলেই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ এপ্রিলেই শুরু হয়ে যাবে বলে জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ। বৃহস্পতিবার তিনি জানান, এখন সঠিক তারিখ স্থির না হলেও রামনবমী অথবা অক্ষয়তৃতীয়ার দিন কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সঠিক তারিখ ট্রাস্টিদের বৈঠকের পরেই ঠিক হবে বলে জানিয়েছেন গোবিন্দ …

আরও পড়ুন »

আশঙ্কা জাগিয়ে কলকাতা সহ দেশের বিভিন্ন শহর পরিণত হচ্ছে এক একটা গরম দ্বীপে, রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি : দিনে প্রচণ্ড গরম। সূর্যের তাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। রাতেও থেকে যাচ্ছে দারুণ গরমের রেশ। দেশের বড় শহরগুলিতে এই ছবি বিগত বেশ কয়েক বছরের। সম্প্রতি খড়গপুর আইআইটির একটি সমীক্ষা দেখালো যে দেশের বড় শহরগুলি পরিণত হয়েছে ‘জ্বলন্ত দ্বীপ’-এ। প্রায় সারা বছরই অস্বাভাবিক গরমে আর তাপে …

আরও পড়ুন »

হিন্দু মহাসভার সভাপতি খুন গ্রেফতার স্ত্রী সহ দুই

 নিজস্ব প্রতিনিধি। হিন্দু মহাসভার উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন (Ranjit Bacchan) খুনের ঘটনায় তাঁর স্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার লখনউয়ে রঞ্জিত বচ্চনের খুনের ঘটনার পর তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেপ্তারি প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন দীপেন্দ্র কুমার নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহতের স্ত্রী স্মৃতি …

আরও পড়ুন »