নিজস্ব প্রতিনিধি
জ্বরের সঙ্গে পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi) । রবিবার সন্ধ্যায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কারণে হাসপাতালে সোমবার ছুটেছে তার পুত্র রাহুল গাঁধী এবং কন্যা প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা।
স্যার গঙ্গারাম হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে রুটিনমাফিক চেকআপ করা হচ্ছে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোনিয়া গাঁধী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নানাভাবে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৭২ বছর বয়সে কংগ্রেস সভানেত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news