Breaking News
Home / রাজনীতি (page 428)

রাজনীতি

মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, পার্থবাবু ব্যর্থ, বললেন দিলীপ

নীল বণিক: মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা দিলীপ ঘোষের। মঙ্গলবার কলকাতায় মাহেশ্বরী সদনে তিনি বলেন, পার্থবাবু সাতে সাত বারই ব্যর্থ হয়েছেন। দুস্কৃতীরা প্রতিদিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস করে চলেছে। অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুই করতে পারছেন না। এর থেকে পার্থ চ্যাটার্জির বড় ব্যর্থতা আর অন্যকিছু হতে পারে না বলে …

আরও পড়ুন »

জঙ্গি হামলার নিন্দায় পাক মহিলারা

ভাস্কর মান্না : কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হয়েছে ৪২ জন ভারতীয় জওয়ান।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার কোন নিন্দা করেনি, উল্টে হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তার জবাব দেবে পাকিস্তান। অথচ সে দেশ থেকে পুলওয়ামা জঙ্গী হামলার নিন্দায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মহিলারা। তাদের …

আরও পড়ুন »

লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে ভিড় আবেদনকারীর

নীল বণিক আসন্ন লোকসভা ভোটে ৪২ টি কেন্দ্রেই বিজেপির বহু কর্মী প্রার্থীপদ পাওয়ার জন্য মুখিয়ে আছেন। এবারে প্রত্যেকটি আসনের জন্যই বহু দাবিদার রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের বালুরঘাট আসনেই ৭২ জন প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছে। উত্তরচব্বিশ পরগনার বঁনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে আবেদনের সংখ্যা ২৬। নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগরে …

আরও পড়ুন »

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়েব ডেস্ক পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে কার্যত একলা করে ফেলতে যখন বদ্ধপরিকর ভারত, তখন ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বকুনি দিল আমেরিকা। মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুলওয়ামা হামলাকে ‘সাংঘাতিক ঘটনা’ বলে ব্যাখ্যা করেন। ট্রাম্প বলেন, এই বিষয়ে তিনি বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিবৃতি জারি করবেন। …

আরও পড়ুন »

ভারত সফরে আরবের শাহজাদা, সন্ত্রাস দমনে যৌথ বিবৃতির সম্ভাবনা

ওয়েব ডেস্ক মঙ্গলবার রাতে ভারতে এলেন সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন। তাঁকে স্বাগত জানাতে পালম বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহজাদা মহম্মদ বিন সলমন বিমান থেকে নামামাত্র তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান মোদী। তাঁর দুদিনের ভারত সফরে বিন সলমন সন্ত্রাস দমন নীতি ও দু দেশের মধ্যে বাণিজ্য নিয়ে কথা …

আরও পড়ুন »

অভিষেকের সেক্সিস্ট মন্তব্য, তোলপাড় বিভিন্ন মহলে

জ্যোতিস্মিতা রায় পুলওয়ামা হামলার পর বদলার আগুনে ফুটছে গোটা দেশ। দেশবাসীর একটা বড় অংশ চাইছে, সমবেদনা অনেক হয়েছে, এবার উচিৎ শিক্ষা দিতে হবে পাকিস্তানকে। রাজনৈতিক নেতারাও এই দৌড়ে পিছিয়ে নেই। কোথাও প্রধানমন্ত্রী বলছেন, তাঁর হৃদয়েও আগুন জ্বলছে, কোথাও বিরোধী দলনেতা বলছেন, এবার এসপার নয় ওসপার। এরইমধ্যে তাল মিলিয়ে তৃণমূলের বয়েসে …

আরও পড়ুন »

বিজেপিকে জোট সঙ্গী হওয়ার প্রস্তাব আব্দুল করিম চৌধুরীর

নীল রায়: বিজেপির জোট শরিক হিসেবে কাজ করতে চান প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গের সংখ্যালঘু নেতা আব্দুল করিম চৌধুরী। ‌রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন ছিল বিজেপিতে যোগ দিতে পারেন এই প্রাক্তন মন্ত্রী। কিন্তু সরাসরি গেরুয়া শিবিরে যোগ না দিয়ে “বাংলা বিকাশবাদী কংগ্রেস” নামে একটি রাজনৈতিক দল গড়েছেন আব্দুল করিম চৌধুরী। দলের নামের …

আরও পড়ুন »

জিন্নাহ’র ছবি নিয়ে কাশ্মীরি ব্যবসায়ীদের মারধর

নীল বণিক দোকানে জিন্নাহ’র ছবি টাঙ্গানোয় এক কাশ্মীরি কাপড় ব্যবসায়ীকে মারধর করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। সোমবার রাতে তাহেরপুর বড়বাজারে কাশ্মীরের ব্যাবসায়ীদের কাছে শীতবস্ত্র কিনতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেই সময় ওই ব্যাবসায়ীর ঘরে জিন্নাহ’র ছবি লাগানো রয়েছে দেখেন তিনি। এরপর তাহেরপুরের বড়বাজার সংলগ্ন ক্লাবে ঘটনাটি জানালে আরও দুটি …

আরও পড়ুন »

মালদার প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসে কোন্দল

নীল রায় মালদা উত্তর কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে জোর কোন্দল কংগ্রেসের অভ্যন্তরে। মালদা উত্তর আসনের বর্তমান সাংসদ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ভাঙ্গন রুখতে তাই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ওই আসনে গনি খান চৌধুরীর পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীকে প্রার্থী করার কথা ঘোষণা করে দেন। কিন্তু সোমেনের এমন সিদ্ধান্ত …

আরও পড়ুন »

মমতার হোয়াটস অ্যাপ সিপিএমের সুজনকে! কেন জানতে ক্লিক করুন।

নীল রায়: সিপিএম নেতা সুজন চক্রবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা স্বয়ং। ঘটনাটি ঘটে রবিবার। ওইদিন সকালে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানতে পারেন হুগলি জেলার শ্রীরামপুর এলাকায় একটি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ ওই এলাকার দলীয় কমরেডদের সঙ্গে যোগাযোগ শুরু করেন সুজন। এ …

আরও পড়ুন »

পার্টি অফিসের সামনেই তৃণমূল কাউন্সিলরকে গুলি

 নিজস্ব সংবাদদাতা তৃণমূল নেতাকে লক্ষ্য করে ফের প্রাণঘাতি হামলা।গুলি করে খুনের চেষ্টা করা হল তৃণমূল কাউন্সিলরকে! এবার ঘটনাস্থল বজবজ। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা বজবজ পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন ঠিকাদার পার্টি অফিসে ছিলেন। তখনই, অফিসের মধ্যে ঢুকে তাঁকে পরপর দু’টি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাউন্সিলর মিঠুন …

আরও পড়ুন »

‘দেশভক্তি’, আক্রমণ পাল্টা আক্রমণে মমতা দিলীপ

নীল রায়: “দেশপ্রেম” ইস্যুতে এবার বাকযুদ্ধে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি।‌ সোমবার এক নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ভারত মাতা কী জয় স্লোগান দিয়ে মিছিল করে অশান্তি তৈরি করতে চাইছে আরএসএস। আমাদের কারোর থেকে দেশপ্রেম শিখতে হবে না।” দেশপ্রেমের জিগির তুলে রাজ্যের অশান্তি তৈরির চেষ্টা করছে রাষ্ট্রীয় …

আরও পড়ুন »

বিজেপিতে যোগ দিয়ে মমতাকে পাকিস্তানের এজেন্ট বললেন শঙ্কু

নীল বণিক: মমতাকে সরাসরি পাকিস্তানের এজেন্ট বলে কটাক্ষ প্রাক্তন তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি শঙ্কুদেব পন্ডার। দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে যোগদান করে তিনি বলেন, কয়েকদিন আগে সিআরপিএফের উপর হামলা নিয়ে পশ্চিমবঙ্গে একজন কথা বলেছেন। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শঙ্কু বলেন, উনি আগে কারা হামলা করেছেন তা তদন্ত চেয়েছেন। …

আরও পড়ুন »

বিজেপিতে বিশ্বজিৎ

নীল বণিক: বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই অভিনেতা চলতি সপ্তাহেই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। হিন্দি ছবির প্রাক্তন নায়ক বিশ্বজিৎ তৃণমূ্লের হয়েই রাজনীতি ময়দানে যাত্রা শুরু করেন। বিগত লোকসভা নির্বাচনে দিল্লি থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ে ছিলেন। প্রসঙ্গত, দিল্লিতে মমতার সফরের …

আরও পড়ুন »

মুকুলের হাত ধরে আজই বিজেপিতে শঙ্কুদেব

ওয়েব ডেস্ক: জল্পনার অবসান, আজই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। সূত্রের খবর, সোমবার দুপুর ২টো নাগাদ তাঁর বিজেপি সদর দফতরে যাওয়ার কথা। উল্লেখ্য, শঙ্কু একটা সময়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। ‘স্নেহধন্য’ শঙ্কুর ওপর ভরসা রেখে তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে বসিয়েছিলেন মমতা। কিন্তু সেসব অতীত। সম্পর্কের …

আরও পড়ুন »

সেনার গুলিতে খতম পুলওয়ামা হামলার ২ জঙ্গি : সূত্র

ওয়েব ডেস্ক পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম পুলওয়ামা হামলার অন্যতম মাস্টার মাইন্ড গাজি রাশিদ ও কামরানকে খতম করল ভারতীয় সেনা। ঘটনায় এক মেজর সহ ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে এক সাধারন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে পুলওয়ামার কাছে পিংলান গ্রামে পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড আদিল …

আরও পড়ুন »