Breaking News
Home / TRENDING / জঙ্গি হামলার নিন্দায় পাক মহিলারা

জঙ্গি হামলার নিন্দায় পাক মহিলারা

ভাস্কর মান্না :

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হয়েছে ৪২ জন ভারতীয় জওয়ান।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার কোন নিন্দা করেনি, উল্টে হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তার জবাব দেবে পাকিস্তান। অথচ সে দেশ থেকে পুলওয়ামা জঙ্গী হামলার নিন্দায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মহিলারা। তাদের হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে, যেখানে লেখা আছে, “আমি পাকিস্তানি। আমি পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করছি।”

 

কূটনৈতিক, ক্রীড়া ও বিনোদন সবক্ষেত্রেই  যখন পাকিস্তানকে কোণঠাসা করছে ভারত। তখন এই অবস্থায় সীমান্তের ওপারের মহিলাদের আওয়াজ নতুন আন্দোলনের জন্ম দিয়েছে। অ্যান্টি হেট  চ্যালেঞ্জ নামে সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন শুরু করেছে এক পাক মহিলা সাংবাদিক শেয়ার মির্জা। তাদের উদ্দেশ্য হল যুদ্ধ ও সন্ত্রাস বর্জন করে দু’দেশের মধ্যে শান্তি স্থাপন করা। তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল সাইটে আবেগপূর্ণ লেখা লিখেছিলেন।  এমনই একটি লেখা হল, “জঙ্গি হানায় কাশ্মীরে নিরীহ মানুষের নিহতের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন পরিস্থিতিতে আমাদের যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা উচিত। আমরা পুলওয়ামা ঘটনার নিন্দা করছি। ভারতে আমাদের অনেক বন্ধু আছে, তাদের পাশে আছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *