নীল বণিক:
বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই অভিনেতা চলতি সপ্তাহেই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। হিন্দি ছবির প্রাক্তন নায়ক বিশ্বজিৎ তৃণমূ্লের হয়েই রাজনীতি ময়দানে যাত্রা শুরু করেন। বিগত লোকসভা নির্বাচনে দিল্লি থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ে ছিলেন। প্রসঙ্গত, দিল্লিতে মমতার সফরের সময় তাঁর কাছাকাছি থাকতেন নায়ক। তবে ইদানিং তিনি মমতার সঙ্গ ত্যাগ করেছিলেন বলে দাবি করেন তিনি।
অবশেষে মমতার সঙ্গ ত্যাগ করেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news