ওয়েব ডেস্ক
মঙ্গলবার রাতে ভারতে এলেন সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন। তাঁকে স্বাগত জানাতে পালম বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহজাদা মহম্মদ বিন সলমন বিমান থেকে নামামাত্র তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান মোদী। তাঁর দুদিনের ভারত সফরে বিন সলমন সন্ত্রাস দমন নীতি ও দু দেশের মধ্যে বাণিজ্য নিয়ে কথা বলবেন। ভারত ও সৌদি আরবের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারন পুলওয়ামা হামলার পর ভারত যখন সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানকে ‘একঘরে’ করতে চাইছে সেখানে আরবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে সে দেশকে ২০ লক্ষ ডলার ধার দেওয়ার কথা ঘোষণা করেন শাহজাদা বিন সলমন । শান্তি রক্ষায় পাকিস্তানের প্রয়াসের প্রসংশাও করেন তিনি। ইসলামাবাদ থেকেই শাহজাদা মহম্মদ বিন সলমন জানিয়েছিলেন ভারত ও পাকিস্তানের সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে।
তবে কুটনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সৌদি আরবের গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী সৌদি আরব। ফলে সন্ত্রাস দমনে দুই দেশ ঐক্যবদ্ধ হয়ে কোনও কড়া পদক্ষেপ নিতেই পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news