নীল রায়: পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কংগ্রেস। শনিবার বিধান ভবনে রাজ্য কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা বৈঠক করেছিলেন সিপিএমের সঙ্গে জোটের বিষয়টি চূড়ান্ত করতে। জোট নিয়ে সিপিএমের একরোখা মনোভাবে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতারা। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় “একলা চলো”র। দলীয় নেতাদের সেই সিদ্ধান্তের কথা …
আরও পড়ুন »বন্ধুর মুখোশে মমতা কেন মতুয়ার শত্রু, বোঝালেন বিজয়বর্গীয়, পড়ুন বিস্তারিত
নীল বণিক মতুয়াদের বন্ধু সেজে থাকলেও তা যে তৃণমূলের মুখোশ তা আরও একবার জানিয়ে করে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন ঠাকুরনগরে বড়মা বীণাপাণি দেবীর স্মরণসভায় বিজয়বর্গীয় বলেন বিজেপি চেয়েছিল বাংলাদেশ থেকে আগত মতুয়ারা নাগরিকত্ব পাক। সেইজন সংসদে বিজেপি নাগরিক সংশোধনী বিল পাশ করেছিল। তবে তৃণমূল রাজ্যসভায় বিলটির তীব্র বিরোধীতা …
আরও পড়ুন »দেশের প্রথম লোকপাল হলেন একজন বাঙালি, কে? জানুন ক্লিক করে
ওয়েব ডেস্কঃ সুপ্রিম কোর্টের প্রাক্তন বাঙালি বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল হতে চলেছেন। সরকারি সূত্র থেকেই এমন সম্ভাবনার কথাই উঠে আসছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহজন এবং সিনিয়র এডভোকেট মুকুল রোহতগীর নেতৃত্বে লোকপাল নির্বাচন কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, …
আরও পড়ুন »সমস্যা শুনতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর প্রতিশ্রুতি প্রিয়ঙ্কার
ওয়েব ডেস্ক উত্তর প্রদেশের রাজনৈতিক পটচিত্রে পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে জানালেন কংগ্রেসের পূর্ব উত্তর প্রদেশের সভাপতি প্রিয়ঙ্কা গাঁধী। এদিন এক খোলা চিঠিতে প্রিয়ঙ্কা লেখেন, মানুষের সমস্যা শুনতে তিনি বাড়ি বাড়ি যাবেন। বাস, ট্রাম, সাইকেল এমনকি গঙ্গায় নৌযাত্রা করে সাধারন মানুষের কাছে পৌঁছবেন বলে লেখেন তিনি। রবিবার জনগনের উদ্দেশে লেখা এক …
আরও পড়ুন »মমতার পরিবারেই পরিবারতন্ত্রের সমালোচনা, কার মুখে? জানুন ক্লিক করে
নীল রায়: ঘরেই প্রশ্নের মুখে মমতার পরিবারতন্ত্র! শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে “জনমানসে নেতাজি সুভাষচন্দ্র বোস অত্যন্ত সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হলেও স্বাধীনোত্তর ভারতের কোনো সরকারই তাঁর দেখানো পথ অনুসরণ করছে না কেন?” শীর্ষক আলোচনা সভার একটি পর্বে ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েমের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক …
আরও পড়ুন »মমতার কাট আউট এখনও সরেনি কেন? রাজ্যের কাছে কৈফিয়ত চাইল কমিশন
ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এই প্রথম রাজ্যে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। শনিবার রাজ্যের জেলাশাসক, পুলিশসুপার ও রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এমনকি উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথাও বলেন। এদিনের বৈঠকে তিনি কোচবিহার, …
আরও পড়ুন »ভোট, জনমন, খুড়োর কল: দ্বিতীয় পর্ব
পার্থসারথি পাণ্ডা : প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ ‘হিমু’ নামের একটি বুদ্ধিমান বাউন্ডুলে চরিত্র সৃষ্টি করেছিলেন। ‘হিমুর মধ্যদুপুর’ উপন্যাসে সেই হিমুর অসাধারণ একটি পর্যবেক্ষণ এবং দারুণ একটি উপলব্ধি রয়েছে বুদ্ধিজীবীদের সম্পর্কে, দাঁড়ান, সেটা হুবহু তুলে দিই– ”সবচে সহজ পণ্য হল মানুষ। মানুষ কেনা কোন সমস্যাই না। মানুষদের মধ্যে সহজেই কেনা যায় …
আরও পড়ুন »নিউজিল্যান্ডে চার্চে হামলায় মৃত ৫ ভারতীয় নাগরিক
ওয়েব ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে বন্দুকবাজের হামলায় মারা গিয়েছেন ৫ জন ভারতীয়। শনিবার ভারতীয় হাই কমিশনের তরফ একথা জানানো হয়েছে। তাঁরা জানান, নিউজিল্যান্ডের চার্চে মৃত ৪৯ জনের মধ্যে আছেন এ দেশের ৫ জন নাগরিক। নিউজিল্যান্ড প্রশাসন সূত্রের খবর, শুক্রবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। এই ঘটনায় একজনকে গ্রেফতার …
আরও পড়ুন »গাঁধীনগর থেকে লড়ছেন না আডবানী? কে হবেন প্রার্থী? জানুন ক্লিক করে
ওয়েব ডেস্ক গুজরাটের গাঁধীনগর লোকসভা আসনে বর্তমান সাংসদ লালকৃষ্ণ আদবানীর পরিবর্তে অমিত শাহের নাম তুলে ধরলেন বিজেপির কর্মী সদস্যরা। শনিবার বিজেপির পর্যবেক্ষকদের প্যানেল গুজরাট ও গাঁধীনগরে সম্ভাব্য প্রার্থীদের নাম জানতে গেলে তাঁদের সামনে অমিত শাহের নাম তুলে ধরা হয়। পর্যবেক্ষকদের তরফে জানানো হয়, বিজেপি কর্মীরা চান গাঁধীনগর আসনে অমিত শাহই …
আরও পড়ুন »ভোটের আগেই অধীর গড় জেতা হয়ে গিয়েছে তৃণমূলের, বক্তব্য শুভেন্দুর
নীল বণিক: অধীরের গড়ে তাঁরা ইতিমধ্যে জিতে গিয়েছেন, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার বহরমপুরে ছিল তৃণমূলের প্রাক নির্বাচনী সভা। সেখানেই শুভেন্দু ঘোষণা করেন, জঙ্গিপুর আর মুর্শিদাবাদে ৩ লক্ষ ভোটে জিতে গেছি আমরা। শুভেন্দুর আরও বক্তব্য, তৃণমূলকে কেউ ঠেকাতে কেউ পারবে না। তৃণমূলের দাপুটে নেতা বলেন, বহরমপুর লোকসভার দায়িত্ব আমি আমার কাঁধে …
আরও পড়ুন »জোড়াফুলের টিকিটে দাঁড়িয়েই গোর্খাল্যান্ডের দাবি ভুলে গেলেন অমর
নীল রায়: ১৮০ ডিগ্রি ভোলবদল গোর্খা জনমুক্তি মোর্চা নেতা ‘থুড়ি’ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের। শনিবার বিধানসভা ভবনে দার্জিলিং বিধানসভা থেকে পদত্যাগের পত্র জমা দিতে এসেছিলেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অমর। তাঁকে প্রশ্ন করা হয় জিতলে আপনি কি সংসদে …
আরও পড়ুন »চৌকিদার নিয়ে বিরোধী কটাক্ষের মধ্যেই মোদীর নতুন টুইট
ওয়েব ডেস্ক: চৌকিদার নিয়ে বিরোধী কটাক্ষের মধ্যেই মোদীর নতুন টুইট। আসলে শনিবার শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন। যা বিজেপির লোকসভা ভোট প্রচারের অন্যতম অংশ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই ক্যাম্পেনের অংশ হিসেবে আগামী ৩১ মার্চ ডিজিটাল মাধ্যমে সারা দেশের মানুষের সঙ্গে মত বিনিময় করবেন …
আরও পড়ুন »নায়িকার ‘অন্য কাজ’ আছে, টলিউডি হিরোয়িনের ‘ডেট’ পেল না বসিরহাট
নীল রায়: বাতিল হয়ে গেল বসিরহাট লোকসভা এলাকার তৃণমূলের যাবতীয় কর্মীসভা। কারণ নায়িকা প্রার্থী নুসরত জাহানের সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর একদিন মধ্যমগ্রামের পার্টি অফিসে গিয়েছিলেন নুসরত। সেখানে টলিপাড়ার হিরোইন গোলাপি শাড়ি পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরেছিলেন। দলের পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল, …
আরও পড়ুন »নির্বাচনী বিধিভঙ্গ মমতার, প্রমাণ সহ কমিশনে অভিযোগ মুকুলের
নীল বণিক: মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ মুকুল রায়। উল্লেখ্য, শনিবার শহরে এসেছেন অতিরিক্ত মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে এদিন বৈঠকও করেন। সেই বৈঠকে বিজেপির তরফে হাজির ছিলেন মুকুল রায়। সেখানেই মুকুল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও টেপ জমা দেন। …
আরও পড়ুন »অর্জুনের এলাকায় তৃণমূলী তাণ্ডব, আক্রান্ত মহিলারাও, জানুন বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা: যা হয়েছিল মুকুল রায়ের সঙ্গে, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, ভারতী ঘোষের সঙ্গে, সেই প্রতিহিংসার রাজনীতি গতকাল থেকেই শুরু হয়ে গেছে অর্জুন সিংহের সঙ্গেও। যতক্ষণ তুমি আমার দলে ততক্ষণ একরকম, দল বদল করলেই তুমি ক্রিমিনাল। উল্লেখ্য, শুক্রবার রাতেই অর্জুনের বিরুদ্ধে থানায় কেস দেওয়া সারা, আর আজ সদ্য বিজেপিতে যোগ …
আরও পড়ুন »শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপির, জানুন বিস্তারিত
নীল বণিক: আজ শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। জানা গিয়েছে, প্রথম দফার ভোটের দিকে তাকিয়েই এই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। সারা দেশের মোট ১৮০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করতে চলেছে দিল্লি। যার ভেতর এ-রাজ্যের প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের নামের তালিকাও রয়েছে। দিল্লি সূত্রে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news