Breaking News
Home / রাজনীতি (page 427)

রাজনীতি

আইপিএস গৌরবের মৃত্যুর দায় মমতার, মামলার দাবি মুকুলের

নীল বণিক: প্রাক্তন আইপিএস গৌরব দত্তের মৃত্যুতে ৩০২ ধারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা চাইলেন মুকু্ল রায়। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য পুলিশের দায়িত্ব প্রাক্তন পুলিশ কর্তা গৌরব দত্তের মৃত্যুর জন্য থানায় এফআইয়ার দায়ের করা। কারণ গৌরব তাঁর মৃত্যুর জন্য সুইসাইড নোটে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। সাধারণ ভাবে …

আরও পড়ুন »

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পুলওয়ামার নিন্দা, উঠল জৈশের নাম

ওয়েব ডেস্ক পুলওয়ামা হামলার কড়া ভাষায় নিন্দা করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পুলওয়ামা হামলার জন্য জৈশ-এ-মহম্মদকে দায়ি করা হয়েছে। পাশাপাশি সব দেশকে দোষীদের ও সন্ত্রাসবাদীদের সাহায্যকারীদের শাস্তির জন্য ভারত সরকার ও অন্যান্য তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা …

আরও পড়ুন »

আইপিএস গৌরব দত্তের আত্মহত্যায় সিবিআই তদন্তের দাবি মুকুলের

নীল রায় পুলিশ কর্তা গৌরব দত্তের আত্মহত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার জোড়া টুইট করে এই দাবি তোলেন কেন্দ্রীয় বিজেপি সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়। টুইট দুটি পৃথক হলেও তাদের বক্তব্য একই। কৈলাস লেখেন, “প্রয়াত আইপিএস গৌরব …

আরও পড়ুন »

যুব কংগ্রেসের মিডিয়া টিমে রাজ্য থেকে আশুতোষ

নীল রায়: পশ্চিমবঙ্গ থেকে রাহুল গাঁধীর যুব কংগ্রেসের মিডিয়া টিমে স্থান পেলেন আশুতোষ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এআইসিসি থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় যুব কংগ্রেসের “মিডিয়া টিমে” আমৃশরঞ্জন পান্ডের নেতৃত্বে মোট কুড়ি জনের একটি দল গঠন করা হয়েছে। তাতে স্থান পেয়েছেন বাংলার ছাত্রনেতা আশুতোষ চট্টোপাধ্যায়। ওই দলে …

আরও পড়ুন »

রাজ্যে বিজেপিকে রুখতে একজোট তৃণমূল-সিপিএম!

নীল রায়: বাংলায় বিজেপির উত্থান রুখতে কি হাত মিলিয়েছে তৃণমূল-সিপিএম? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে সিপিএমের “জাতশত্রু” তৃণমূলের কাছাকাছি আসার ইঙ্গিত মিলেছে। বুধবার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শহিদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাতে যাদবপুরের বিধায়ক …

আরও পড়ুন »

বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করছে ভারত

ভাস্কর মান্না :   পুলওয়ামা ঘটনার পর সব থেকে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ঠিক করেছে পাকিস্তানকে জল দেওয়া হবে না। দেশের পশ্চিমের যে তিনটি নদীর জল পাকিস্তানে পাঠানো হতো এখন থেকে সেগুলির দিক পরিবর্তন করে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের মানুষের জন্য পাঠানো হবে।   বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন …

আরও পড়ুন »

ধান সংগ্রহে খাদ্য দফতরে ৪০০ কোটির দুর্নীতি! আন্দোলনে বিজেপি

নীল বণিকঃ রাজ্যের ধান সংগ্রহ নিয়ে সরাসরি খাদ্য দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি অভিযোগ করেন, অনিকেত ইন্ডিয়া নামে একটি রাইস মিলের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই রাইস মিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে অভিযোগ করেন রাহুল সিনহা। …

আরও পড়ুন »

জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস: অমিত শাহ

ওয়েব ডেস্কঃ পাল্টা দিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, কংগ্রেসের মন্ত্রীরা পাকিস্তানের সেনাপ্রধানকে জড়িয়ে ধরেন। অমিতের আঙুল যে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু তা বলা বাহুল্য। উল্লেখ্য, আজ সকালেই কংগ্রেস পুলওয়ামা হামলা পরবর্তী প্রক্রিয়া নিয়ে বিজেপি সরকার তথা মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে। তারপরেই অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রীর এক সভায় দাঁড়িয়ে অমিত …

আরও পড়ুন »

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আসন ঘোষণা করল অখিলেশ – মায়াবতী

ভাস্কর মান্না : ২০১৯ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আসন সমঝোতা চূড়ান্ত হল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির মধ্যে। উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে সমাজবাদী পার্টি ৩৭ টি এবং বহুজন সমাজ পার্টি ৩৮ টি আসনে অর্থাৎ মোট ৭৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। পাশাপাশি তাদের জোট …

আরও পড়ুন »

সেনার নিরাপত্তায় সিদ্ধান্ত, এবার থেকে বিমানে শ্রীনগর যাবেন জওয়ানরা

ওয়েব ডেস্ক: পুলওয়ামা হামলার জের। সড়কপথে না, এবার থেকে এবার থেকে বিমানে জম্মু থেকে শ্রীনগরে যাবেন জওয়ানরা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, নতুন নিয়ম অনুসারে বিএসএফ, অসম রাইফেলস, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এনএসজি ও আইটিবিপি জওয়ানদের এবার থেকে কাশ্মীর উপত্যকায় মোতায়েনের জন্য আকাশপথে জম্মু থেকে শ্রীনগরে নিয়ে …

আরও পড়ুন »

রাজ্যে জেহাদিদের সুরক্ষা আছে, দেশভক্ত হিন্দুদের নেই, মত বিশ্বহিন্দু পরিষদ নেতার

নীল বণিক: কাশ্মীরের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিশ্বহিন্দু পরিষদের। সংগঠনের আন্তর্জাতীক সাধারণ সম্পাদক সুরেন্দর জৈন অভিযোগ করেন, কাশ্মীরের পাথরবাজদের জায়গা দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের রাজ্য কার্যালয়ে বসে এই অভিযোগ করেন তিনি। সুরেন্দর জৈন মমতাকে তীব্র আক্রমণ করে বলেন, দেশদ্রোহীদের জায়গা দেওয়া বন্ধ করুক রাজ্য। …

আরও পড়ুন »

ভাষা শহীদদের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

নীল বণিক ৬৭ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদের প্রতি শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ময়দান চত্বরে শহিদ উদ্যানে শহিদ বেদিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ যোগেন চৌধুরী প্রমুখ। ভাষা শহিদদের প্রতি এদিন শ্রদ্ধা জানায় রাজ্যের বিভিন্ন গনসংগঠনগুলিও। প্রসঙ্গত …

আরও পড়ুন »

সিওল পিস প্রাইজ নিতে দক্ষিণ কোরিয়ায় মোদী

ওয়েব ডেস্ক আজ থেকে দুদিনের দক্ষিণ কোরিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে ব্যবসা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এছাড়াও সিওলে মহাত্মা গাঁধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দক্ষিণ কোরিয়ার তরফে ‘সিওল পিস প্রাইজ’ দেওয়া হচ্ছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শান্তি …

আরও পড়ুন »

চাপে পড়ে শহীদদের পরিবারকে ৫ লক্ষ টাকা ঘোষণা মমতার

নীল রায় কার্যত চাপে পড়ে রাজ্যের দুই শহীদ পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পুলওয়ামা কাণ্ডে নিহত রাজ্যের দুই জওয়ান বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও …

আরও পড়ুন »

ব্যর্থ শিক্ষামন্ত্রীকে খেলার মাঠে সুযোগ দিন, সৌরভকে আর্জি ডিওয়াইএফআইয়ের

নীল রায় “ব্যর্থ শিক্ষামন্ত্রীকে ক্রীড়াক্ষেত্রে সুযোগ দিন।” এমনই আবেদন নিয়ে সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোলা চিঠি দিল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই।সিপিএমের ছাত্র যুব সংগঠন-এর পক্ষ থেকে বাংলার মহারাজের কাছে দাবি করা হয়, বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টিম ইন্ডিয়ায় সুযোগ করে দেওয়ার জন্য উদ্যোগ …

আরও পড়ুন »

শহীদদের আর্থিক সাহায্য নিয়ে পিসি-ভাইপোকে ফেসবুকে কটাক্ষ শঙ্কুর

নীল রায় বিজেপিতে যোগদানের পরেই তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছিলেন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডা। এবার আরও এক কদম এগিয়ে ফেসবুক পোস্ট করে পশ্চিমবঙ্গ সরকারের শহীদ পরিবারের পাশে থাকার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বুধবার দুপুরে আচমকা একটি ফেসবুক পোস্ট করেন শঙ্কুদেব। যদিও পোস্টটি গত কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছিল …

আরও পড়ুন »