Breaking News
Home / TRENDING / মালদার প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসে কোন্দল

মালদার প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসে কোন্দল

নীল রায়

মালদা উত্তর কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে জোর কোন্দল কংগ্রেসের অভ্যন্তরে। মালদা উত্তর আসনের বর্তমান সাংসদ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ভাঙ্গন রুখতে তাই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ওই আসনে গনি খান চৌধুরীর পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীকে প্রার্থী করার কথা ঘোষণা করে দেন। কিন্তু সোমেনের এমন সিদ্ধান্ত মানতে নারাজ মালদা কংগ্রেসের একাংশ। একথা পর্যবেক্ষক মারফত প্রদেশ কংগ্রেস ও এআইসিসিকে জানিয়ে দিয়েছে তারা। সোমবার নেতাকর্মীদের মনোভাব জানতে মালদা এসেছিলেন পর্যবেক্ষক মইনুল হক। সেখানেই তাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে মালদা জেলা কংগ্রেস। ‌সঙ্গে নিজেদের পছন্দের প্রার্থীর নাম খামবন্দী করে পর্যবেক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন, “আমরা শুনতে পাচ্ছি মালদা উত্তরে প্রার্থী হতে পারেন ঈশা খান চৌধুরী, দীপা দাশমুন্সির মতো নেতা-নেত্রীরা। ঈশা, দীপা, রাম, রহিমকে প্রার্থী হবেন, তা আমরা প্রকাশ্যে কিছুই বলছি না। কিন্তু দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছি আমাদের পছন্দের কথা। খামবন্দী করে পর্যবেক্ষকের হাতে তা তুলে দেওয়া হয়েছে। তাই কে প্রার্থী হবেন, তা নিয়ে জলঘোলা না হওয়াই ভাল।” প্রার্থী হিসেবে স্থানীয় কাউকেই যে তাদের পছন্দ, সে কথা অবশ্য গোপন করছেন না মালদা জেলা কংগ্রেসের সভাপতি। কিন্তু মৌসামের দল ছাড়ার দিনে রাজ্য সভাপতি স্বয়ং ঘোষণা করে দিয়েছেন এই আসনে প্রার্থী হবেন ঈশা। এর পিছনে অবশ্য যুক্তিগ্রাহ্য কারণও রয়েছে বলে মনে করছে বিধান ভবনের একাংশ। গনি খান চৌধুরীর ভাই আবু হোসেন খান চৌধুরী বর্তমানে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। খবর ছিল ভাগ্নির সঙ্গে ডালু মামাও তৃণমূলে যেতে পারেন। তাই কোনও ঝুঁকি না নিয়ে মালদা উত্তরে ডালু মামার ছেলেকে প্রার্থী করে একদিকে যেমন কংগ্রেসের ভাঙ্গন রোধ করতে চেয়েছেন সোমেন মিত্র। তেমনি আবার মালদহের গণিমিথকে কংগ্রেসের পক্ষে রাখতে মরিয়া চেষ্টা করেছেন তিনি। কিন্তু মালদহের নেতা থেকে নিচুতলার কংগ্রেস কর্মীরা প্রার্থী চয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক হতে চায়। যেই কারণে তারা প্রকাশ্যেই ঈশা খান চৌধুরীর নামের বিরোধিতা না করলেও, খামবন্দী চিঠিতে পারিবারিক রাজনীতির উর্ধ্বে উঠে প্রার্থী চয়নের দাবি রেখেছে বলেই সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *