নীল বণিক:
মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা দিলীপ ঘোষের। মঙ্গলবার কলকাতায় মাহেশ্বরী সদনে তিনি বলেন, পার্থবাবু সাতে সাত বারই ব্যর্থ হয়েছেন। দুস্কৃতীরা প্রতিদিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস করে চলেছে। অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুই করতে পারছেন না। এর থেকে পার্থ চ্যাটার্জির বড় ব্যর্থতা আর অন্যকিছু হতে পারে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রশ্নপত্র ফাঁসে সবথেকে বড় প্রশ্নের মুখে পরবে রাজ্যের ছাত্রছাত্রীরা। রাজ্যের বাইরে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা আবেদন করলে তাদের মান নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। তাই এই অবস্থায় রাজ্যের শিক্ষা দফতরের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news