Breaking News
Home / TRENDING / মুকুলের হাত ধরে আজই বিজেপিতে শঙ্কুদেব

মুকুলের হাত ধরে আজই বিজেপিতে শঙ্কুদেব

ওয়েব ডেস্ক:

জল্পনার অবসান, আজই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। সূত্রের খবর, সোমবার দুপুর ২টো নাগাদ তাঁর বিজেপি সদর দফতরে যাওয়ার কথা।

উল্লেখ্য, শঙ্কু একটা সময়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। ‘স্নেহধন্য’ শঙ্কুর ওপর ভরসা রেখে তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে বসিয়েছিলেন মমতা। কিন্তু সেসব অতীত। সম্পর্কের রঙ বদলেছে অনেক দিন।  একাধিক কারণে শঙ্কুর ডানা ছাঁটা শুরু করেন মমতা। হাত সরিয়ে নেন মাথার উপর থেকে।

প্রসঙ্গত, ‘দিদি’র দল যেমন তাঁকে সরিয়ে দিচ্ছিল ধীরে ধীরে তেমনি শঙ্কুদেবও কার্যত নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন বেশ কিছুদিন।

এর মধ্যে বঙ্গ রাজনীতিতে হাজারটা বদল এসেছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় এখন বিজেপিতে। তাঁর দল পরিবর্তনের পর থেকে  শঙ্কুদেব পণ্ডার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনায় শিলমোহর বসিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *