Breaking News
Home / TRENDING / সেনার গুলিতে খতম পুলওয়ামা হামলার ২ জঙ্গি : সূত্র

সেনার গুলিতে খতম পুলওয়ামা হামলার ২ জঙ্গি : সূত্র

ওয়েব ডেস্ক

পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম পুলওয়ামা হামলার অন্যতম মাস্টার মাইন্ড গাজি রাশিদ ও কামরানকে খতম করল ভারতীয় সেনা। ঘটনায় এক মেজর সহ ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে এক সাধারন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার রাতে পুলওয়ামার কাছে পিংলান গ্রামে পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড আদিল আহমেদ ডার সহ বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পারে সেনা। এরপর ওই গ্রামে হানা দিলে জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গুলিবৃষ্টি করে। এই গুলির লড়াইয়ে ৫৫ রাষ্ট্রীয় রাইফেল্সের ৪ জওয়ান শহীদ হয়। আহত হয় আরও ২ জওয়ান। গুলির লড়াই থামার পর এলাকায় তল্লাশি চালিয়ে দুই জঙ্গির দেহ উদ্ধার করে সেনা। উল্লেখ্য, রাশিদ গাজী পুলওয়ামা হামলায় ব্যবহৃত বোমা তৈরি করেছিল। আরেক মাস্টার মাইন্ড আদিল আহমেদ ডার বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফের কনভয়ে ধাক্কা মারে। মৃত্যু হয় ৪০ জন সিআরপিএফ জওয়ানের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *