Breaking News
Home / TRENDING / ‘দেশভক্তি’, আক্রমণ পাল্টা আক্রমণে মমতা দিলীপ

‘দেশভক্তি’, আক্রমণ পাল্টা আক্রমণে মমতা দিলীপ

নীল রায়:

“দেশপ্রেম” ইস্যুতে এবার বাকযুদ্ধে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি।‌ সোমবার এক নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ভারত মাতা কী জয় স্লোগান দিয়ে মিছিল করে অশান্তি তৈরি করতে চাইছে আরএসএস। আমাদের কারোর থেকে দেশপ্রেম শিখতে হবে না।” দেশপ্রেমের জিগির তুলে রাজ্যের অশান্তি তৈরির চেষ্টা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, স্পষ্টতই এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে পুলওয়ামায়ের ঘটনা ভোটের সময় ঘটায় সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পাঁচ বছর হয়ে গিয়েছে। কই কিছু তো হয়নি! বরং কখনও কখনও আমার মনে হয়েছে, পাকিস্তান আমাদের এত বন্ধু হয়ে গেল!” তিনি আরও বলেন, “আমার মনে সন্দেহ রয়েছে। ভোটের আগে তারা এরকম করার সাহস পেল কোথা থেকে? জানি না কেন! নাগরিক হিসাবে আমার মনে সন্দেহ হয়। পাকিস্তানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি কেন?”

যাবতীয় অভিযোগের উত্তরে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ভারত মাতা কী জয় স্লোগান দিলেই কেউ আরএসএস হয়ে যায় না।” দিলীপ ঘোষ আরও বলেন, “ভারতের বীর জওয়ান শহিদ হওয়ার পর দেশের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। সেই মানুষগুলি পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে মিছিল করছেন, এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলে একেবারেই উচিত হবে না। দেশপ্রেম যার যার নিজের ব্যাপার। কে কার থেকে কী কী শিখবে এটা আমরা কাউকে বলে দিতে পারি না।” এদিন পুলওয়ামা আক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন খড়্গপুরের বিধায়ক। দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনে বোঝা যাচ্ছে না যে তিনি ভারতের হয়ে না পাকিস্তানের হয়ে কথা বলছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *