Breaking News
Home / TRENDING / বিজেপিতে যোগ দিয়ে মমতাকে পাকিস্তানের এজেন্ট বললেন শঙ্কু

বিজেপিতে যোগ দিয়ে মমতাকে পাকিস্তানের এজেন্ট বললেন শঙ্কু

নীল বণিক:

মমতাকে সরাসরি পাকিস্তানের এজেন্ট বলে কটাক্ষ প্রাক্তন তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি শঙ্কুদেব পন্ডার। দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে যোগদান করে তিনি বলেন, কয়েকদিন আগে সিআরপিএফের উপর হামলা নিয়ে পশ্চিমবঙ্গে একজন কথা বলেছেন। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শঙ্কু বলেন, উনি আগে কারা হামলা করেছেন তা তদন্ত চেয়েছেন।

প্রসঙ্গত কাশ্মীর হামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তদন্ত না করে আগেই কেন পাকিস্তানের নাম নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে সোমবার দিল্লিতে শঙ্কুদেব পন্ডা বলেন, এরপর ওনার সঙ্গ রাজ্যের সব যুবকরাই ত্যাগ করবেন। দেশ বিরোধী কথা বলায় রাজ্যের যুবকরা আর শাসক দলের সঙ্গে থাকবে না বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি। এইসঙ্গে কাশ্মীর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্ণায় বসছেন না সে প্রশ্নও তোলেন শঙ্কুদেব পন্ডা। আগে দেশ। নরেন্দ্র মোদী ও অমিত শাহ দেশ রক্ষার কাজ করছেন। তাই দেশ বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান মমতার একসময়ের ছায়াসঙ্গী শঙ্কুদেব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *