Breaking News
Home / TRENDING / জিন্নাহ’র ছবি নিয়ে কাশ্মীরি ব্যবসায়ীদের মারধর

জিন্নাহ’র ছবি নিয়ে কাশ্মীরি ব্যবসায়ীদের মারধর

নীল বণিক

দোকানে জিন্নাহ’র ছবি টাঙ্গানোয় এক কাশ্মীরি কাপড় ব্যবসায়ীকে মারধর করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। সোমবার রাতে তাহেরপুর বড়বাজারে কাশ্মীরের ব্যাবসায়ীদের কাছে শীতবস্ত্র কিনতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেই সময় ওই ব্যাবসায়ীর ঘরে জিন্নাহ’র ছবি লাগানো রয়েছে দেখেন তিনি। এরপর তাহেরপুরের বড়বাজার সংলগ্ন ক্লাবে ঘটনাটি জানালে আরও দুটি ক্লাবের সদস্যরা ওই কাশ্মীরি কাপড় ব্যবসায়ীদের ভারত মাতার জয় বলতে চাপ দিতে শুরু করে। ভারতীয় সেনার নামেও জয়ধ্বনি দিতে বলা হয়। প্রথমদিকে কাশ্মীরের যুবকরা ভারত মাতার জয় বলতে আপত্তি করেন। এরপরেই স্থানীয় ক্লাব সদস্যরা ব্যাপক মারধর করতে শুরু করেন কাশ্মীরের বাসিন্দাদের। খবর পেয়ে স্থানীয় তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। উত্তেজিত ক্লাব সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠি চার্জও করা হয়। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাহেরপুর থানা কাশ্মীরের যুবকদের থানায় নিয়ে যায়। রাতেই পুরো ঘটনা জানানো হয় নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমারকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *