Breaking News
Home / রাজনীতি (page 400)

রাজনীতি

মোদি রাজ্যে যত আসবেন দিদির হতাশা তত বাড়বে: দিলীপ ঘোষ

নীল বণিক: মোদির বাউন্সার আটকানোর মতো ক্ষমতা মমতার নেই, বললেন দিলীপ ঘোষ। রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে একথা বলেন বিজেপির দাপুটে রাজ্য সভাপতি। তিনি বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারের এসে বলেন, মোদির সঙ্গে মমতার তুলনা হয় না। এইসঙ্গে দিলীপ জানান, মোদি রাজ্যে প্রচারে আরও …

আরও পড়ুন »

শাসকের সন্ত্রাসে অতিষ্ঠ তৃণমূলীরাও বিজেপিকে ভোট দেবেন, মত রূপার

নিজস্ব সংবাদদাতা: গত পঞ্চায়েত ভোটে নির্বাচনের নামে যা হয়েছে জলপাইগুড়িতে তাতে তৃণমূল কর্মীরাই অতিষ্ঠ। জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে একথা বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, সে কারণেই এখানকার সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে এত উচ্ছাস। এবং এলাকার মানুষ ঠিক করে ফেলেছে এবার তৃণমূলের সন্ত্রাস থেকে বাঁচতে বিজেপিকে দু’হাত …

আরও পড়ুন »

সোনা কাণ্ড নয়া মোড়, রুজিরাকে শুল্ক দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

নীল রায: সোনা-কাণ্ডে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে শুল্ক দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করে উচ্চ আদালত। দমদম বিমানবন্দরের ঘটনার জেরে ২৬ মার্চ অভিষেকের স্ত্রীকে সমন পাঠায় শুল্ক দফতর। তাঁকে ৮ এপ্রিলের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুল্ক দফতরের সমনকে চ্যালেঞ্জ করে …

আরও পড়ুন »

স্বচ্ছ সংকল্প: দায়িত্ব নিয়ে ব্রিগেডে পরিস্কার করলেন বিজেপি কর্মীরা

নীল বণিক: দায়িত্ব নিয়ে ব্রিগেডে স্বচ্ছ অভিযানে নামলেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রীর গতকালের সভার পর আজ সকাল থেকেই তাঁরা নেমে পড়েন মাঠ পরিস্কারের কাজে। দলের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় নিজে ঝাঁটা হাতে ব্রিগেড পরিছন্ন অভিযানে নামেন। মূল মঞ্চের সামনের দিকে রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্রিগেড পরিস্কারে হাত লাগান সুব্রত চট্টোপাধ্যায়। দলের যুব মোর্চার …

আরও পড়ুন »

যাদের না হলেও চলে: তৃণমূল তালিকার শীর্ষে শোভনের নাম

নীল রায়: “দলে কেউই অপরিহার্য নয়। দল চলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর।” এভাবেই দলছুট তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার তাঁর হরিদেবপুরের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই এবারের ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির …

আরও পড়ুন »

অভিষেকের স্ত্রীর কাছ থেকে কিছুই বাজয়াপ্ত হয়নি, কমিশনকে জানাল কাস্টমস

ওয়েব ডেস্ক: বিমানবন্দর কাণ্ডে অভিষেকের স্ত্রীর কাছ থেকে কিছুই বাজয়াপ্ত হয়নি, কমিশনকে জানাল কাস্টমস। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিমানবন্দরের ঘটনায় ঠিক কী ঘটেছিল, আদৌ সোনা বা অন্য কোনও কিছু রুজিরার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছিল কিনা নির্বাচন কমিশন তার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে। এর জবাবে একাধিক কেন্দ্রীয় সংস্থা আজ জানিয়ে …

আরও পড়ুন »

রিজার্ভ ব্যঙ্কের সাহসী সিদ্ধান্ত, সুদ কমছে গাড়ি, বাড়ি ঋণের, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক: ভোটের মুখে আমজনতার জন্য সুখবর। সুদ কমল বাড়ি, গাড়ি ঋণের। এইসঙ্গে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুদের বোঝাও কমতে চলেছে। বৃহস্পতিবার, মনেটারি পলিসি কমিটির (এমপিসি) সিদ্ধান্তে ২৫ বেসিস রেপো রেট কমাল রির্জাভ ব্যাঙ্ক। ৬.২৫ শতাংশ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৬ শতাংশে। এর ফলেই কমল বাড়ির ও গাড়ির ঋণের …

আরও পড়ুন »

সপ্তাহে দুদিন জম্মু কাশ্মীরের হাইওয়ে বন্ধের নির্দেশ, কেন জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক পুলওয়ামা ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে উপত্যকায় সপ্তাহে দু দিন জনসাধারনের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। ওই দুটি দিন হাইওয়ে দিয়ে শুধু নিরাপত্তারক্ষীদের কনভয় যাতায়াত করবে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। বুধবার ও রবিবার, এই দুদিন ভোর ৪টে থেকে বিকেল ৫টা পর্যন্ত জম্মু-কাশ্মীরের জাতীয় সড়কে কোনও …

আরও পড়ুন »

৩৭০ ধারা সরালে ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের সম্পর্ক শেষ : মেহবুবা

ওয়েব ডেস্ক ধারা ৩৫এ এবং ৩৭০ সরিয়ে নিলে ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যাবে, মনোনয়ন দাখিল করতে এসে এমনই হুমকি দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। উল্লেখ্য, সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৫এ ও ৩৭০ সরালেই রাজ্যের সমস্যার সমাধান হবে। শাহ …

আরও পড়ুন »

প্রথম দফায় সব বুথেই থাকছে বাহিনী, কমিশন সূত্রের খবর

নিজস্ব সংবাদদাতা প্রথম দফার নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, প্রথম দফায় বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও মোতায়েন থাকবে। উল্লেখ্য, কয়েকদিন আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় রাজ্যের প্রত্যেক বুথে মোতায়েন করার মতো কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে অনেক বুথেই …

আরও পড়ুন »

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মমতাকে তোপ মোদীর

নীল বণিক ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মমতা সরকারকে তোপ নরেন্দ্র মোদীর। বুধবার ব্রিগেডের সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মোদী বলেন, এ রাজ্যের মতো বাম শাসিত ত্রিপুরার হাল একটা সময় এরকমই ছিল। বামেদের হটিয়ে বিজেপি ত্রিপুরার মাটি দখল করতেই সরকারি কর্মচারীদের অবস্থার …

আরও পড়ুন »

সংস্কৃতির পরিবেশে গুণ্ডাগিরি টিকবে না : মোদী

নীল বণিক বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক বোঝাতে মোদীর কথায় এল লালন ফকির, রবি ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাসের নাম। এদিন ব্রিগেডের সভায় বেলুড় মঠের স্মৃতি তুলে ধরলেন মোদী। তিনি বলেন, বাংলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। মোদী বলেন, “স্বামী আত্মানন্দ মহারাজের ছাত্র ছিলাম আমি। যদিও উনি আজ আর আমাদের মধ্যে নেই। …

আরও পড়ুন »

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল শুল্ক দফতর

নীল রায় সরকারকে দেওয়া তথ্যে অসঙ্গতি থাকার জন্য শুল্ক দফতরের পক্ষ থেকে তলব করা হল মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, শুল্ক দফতর আগামী ৮ এপ্রিল তাঁকে হাজির হতে বলেছে। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত মাসের ১৫ তারিখ রাতে থাইল্যান্ড থেকে কলকাতা ফেরার সময় বিমানবন্দরের …

আরও পড়ুন »

আকাশে অপেক্ষা, মোদীকে দায়ী করলেন মমতা

নীল রায় প্রধানমন্ত্রীর জোড়া জনসভায় এসপিজি নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান শিলিগুড়িতে নামতে বিলম্ব হয়। সেই ঘটনা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না তিনি। এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কিভাবে রাজনৈতিক কটাক্ষ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী! এবং তা রাজনৈতিক সৌজন্যের কতটা পরিপন্থী। …

আরও পড়ুন »

চলতি অর্থ বর্ষেই দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২%, রিপোর্ট এডিবি-র

ওয়েব ডেস্ক: দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২ শতাংশের মাত্রা ছুঁতে চলেছে। চলতি অর্থ বর্ষেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এর কারণ একাধিক। যেমন, ব্যবহারিক আয় বৃদ্ধি, কৃষকদের রোজগার বৃদ্ধি, নিম্ন পলিসি রেট, অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি ইত্যাদি। এডিবি-র ধারনা, ২০২০ সালে মধ্যে …

আরও পড়ুন »

গুজব রুখতে ভারতে হোয়াটসঅ্যাপের নয়া পরিষেবা, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক: নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের হোয়াটসঅ্যাপে এবার চালু হল ফ্যাক্ট চেক পরিষেবা। ফ্যাক্ট চেক পরিষেবা তড়িঘড়ি চালু করার অন্যতম কারণ নির্বাচনী মরসুম। যখন ভুয়ো খবর, মিথ্যে তথ্য তথা গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটে থাকে। যা থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অতীতে। মঙ্গলবার  ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই ফ্যাক্ট চেক …

আরও পড়ুন »