Breaking News
Home / TRENDING / লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে ভিড় আবেদনকারীর

লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে ভিড় আবেদনকারীর

নীল বণিক

আসন্ন লোকসভা ভোটে ৪২ টি কেন্দ্রেই বিজেপির বহু কর্মী প্রার্থীপদ পাওয়ার জন্য মুখিয়ে আছেন। এবারে প্রত্যেকটি আসনের জন্যই বহু দাবিদার রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের বালুরঘাট আসনেই ৭২ জন প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছে। উত্তরচব্বিশ পরগনার বঁনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে আবেদনের সংখ্যা ২৬। নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগরে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন ৩০ এর বেশী কর্মী সমর্থক। ঝাড়গ্রাম, পুরুলিয়া, শ্রীরামপুর, পূর্ব বর্ধমানেও আবেদনকারীর সংখ্যা ২৫ এর উপর। তবে কলকাতার চিত্রটা একটু ভিন্ন। উত্তর ও দক্ষিণে দলের হেভিওয়েটদের প্রার্থী হওয়ার সম্ভবনাই প্রবল। তাই এইদুটি আসনে দাবিদার একটু কম হলেও ১০ এর কাছাকাছি। বিগত লোকসভা নির্বাচনে রাজ্যের সব আসনে প্রার্থী পেতে বেগ পেতে হয়েছিল রাজ্য বিজেপিকে। পাঁচ বছরের মধ্যেই অবস্থার ১৮০ ডিগ্রি পরিবর্তন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিভিন্ন মাধ্যমের সাহায্যে সাধারন মানুষের কাছে পৌঁছতে চেয়েছে বিজেপি। জেলায় জেলায় নেতারা দলের কাজ ছড়িয়ে দিয়েছেন। ফলে শাসক দল ছেড়ে যুব সম্প্রদায়ের বহু মানুষই বিজেপির দিকে ঝুঁকেছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই স্ট্র্যাটেজির জেরেই এবার প্রার্থীপদের আবেদনকারীর সংখ্যা বেড়েছে বলে মনে করছে অভিজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Buddhadeb mandal

    Bjp is the best party of world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *