ভাস্কর মান্না :
২০১৯ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আসন সমঝোতা চূড়ান্ত হল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির মধ্যে। উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে সমাজবাদী পার্টি ৩৭ টি এবং বহুজন সমাজ পার্টি ৩৮ টি আসনে অর্থাৎ মোট ৭৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। পাশাপাশি তাদের জোট শরিক আরএলডিকে ৩ টি আসন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কংগ্রেসের জন্য অমেঠী ও রায়বেরিলী দুটো আসন ছেড়ে দিয়েছে তারা। এর মধ্যে অখিলেশ যাদবের পার্টির গুরুত্বপূর্ণ আসন গুলি হল বারানসী, কানপুর, গাজিয়াবাদ, এলাহাবাদ, এবং মির্জাপুর। অপরদিকে মায়াবতীর গুরুত্বপূর্ণ আসনগুলি হল আগ্রা, সন্ত কবির নগর, আলিয়াগড়, শাহজানপুর, প্রতাপগড়, ও গাজীপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি।

উল্লেখ্য, কিছুদিন আগেই সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন লোকসভা ভোটের পর আবার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। উত্তরপ্রদেশে এই দুই দলের জোট নিয়ে এদিনও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, এই জোট নিয়ে আমি খুশি নয়। লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মায়াবতীর অর্ধেক আসন ছাড়তেও রাজি নন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news