নীল রায়:
পশ্চিমবঙ্গ থেকে রাহুল গাঁধীর যুব কংগ্রেসের মিডিয়া টিমে স্থান পেলেন আশুতোষ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এআইসিসি থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় যুব কংগ্রেসের “মিডিয়া টিমে” আমৃশরঞ্জন পান্ডের নেতৃত্বে মোট কুড়ি জনের একটি দল গঠন করা হয়েছে। তাতে স্থান পেয়েছেন বাংলার ছাত্রনেতা আশুতোষ চট্টোপাধ্যায়। ওই দলে রাজ্য ভিত্তিক আরও ৮ জনকে নির্বাচন করা হয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর আশুতোষ বলেন, “আমি ছাত্র পরিষদ থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী। পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায় ও প্রিয়রঞ্জন দাশমুন্সিরা আমাদের পূর্বসূরী। তাঁদের দেখানো পথে চলে যেদিন বাংলায় কংগ্রেসের সরকার গঠন হবে আর দিল্লিতে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন রাহুল গাঁধী। সেদিনই রাজনৈতিক কর্মী হিসেবে আমার লড়াই পূর্ণতা পাবে।”
এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন, জাতীয় সভাপতি কেশবচন্দ্র যাদব, সহ-সভাপতি শ্রীনিবাস বিকে ও আমৃশ রঞ্জন পান্ডেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news